News Flash

  • Home
  • Uncategorized
  • আরও ১১৮ জন করোনা আক্রান্ত, সুস্থ হলেন ৪৯
Image

আরও ১১৮ জন করোনা আক্রান্ত, সুস্থ হলেন ৪৯

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ রাজ্যে আরও ১১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার সোশ্যাল মিডিয়াই ট্যুইট করে এই ঘোষণা দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, এদিন ৪৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১১৮ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


আক্রান্তদের মধ্যে ১৭ জন বিমানযাত্রী, ৪ জন সংস্পর্শে এসেছেন, ৯৭ জন সনাক্ত হয়েছেন এন্টিজেন টেস্টের মাধ্যমে৷ এদিকে, আক্রান্ত ১১৮ জনের মধ্যে পশ্চিম জেলায় ২২ জন, খোয়াই জেলায় ১১ জন, উত্তর জেলায় ৯ জন, গোমতী জেলায় ২৬ জন, দক্ষিণ জেলায় ২ জন, ধলাই জেলায় ২৪ জন, সিপাহীজলা জেলায় ২১ জন এবং ঊনকোটি জেলায় ৩ জন৷


আজ ৪৯ জন সুুস্থ হয়ে বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে ছাড়া পেয়েছেন৷ রাজ্যে বর্তমানে ৬৯টি কনটেইনমেন্ট জোন রয়েছে৷ আজ চুড়াইবাড়ি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ৫০৫ জন রাজ্যে এসেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top