News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-চিনের মধ্যে শান্তি ফেরাতে সম্ভাব্য সমস্ত ধরনের চেষ্টা করতে চাই : ট্রাম্প
Image

ভারত-চিনের মধ্যে শান্তি ফেরাতে সম্ভাব্য সমস্ত ধরনের চেষ্টা করতে চাই : ট্রাম্প

ওয়াশিংটন, ১৭ জুলাই (হি.স.): ভারত-চিন সঙ্ঘাতে মধ্যস্থতা করার প্রস্তাব আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ভারত ও চিনের মধ্যে শান্তি ফেরাতে সম্ভাব্য সমস্ত ধরনের চেষ্টা করতে চাইছেন তিনি। ভারত ও চিন দুই দেশের নাগরিকদের ‘ভালবাসেন’ বলেই তিনি এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চান বলে জানালেন ট্রাম্পের মুখপাত্র।

বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিক বৈঠক চলাকালীন ভারত-চিন প্রসঙ্গ উঠে এলে ট্রাম্পের অবস্থান স্পষ্ট করে দেন হোয়াইট হাউসের প্রেস সচিব কাইলি ম্যাকনানি। তিনি বলেন, ‘‘প্রেসিডেন্টের বক্তব্য, ভারতীয়দের ভালবাসেন তিনি। ভালবাসেন চিনের নাগরিকদেরও। তাঁদের কথা ভেবে দু’দেশের মধ্যে শান্তি স্থাপনে সাধ্যমতো সব চেষ্টা করতে চান।’’

উল্লেখ্য, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ নিয়ে মাস দু’য়েক আগে চিনের সঙ্গে নতুন করে সঙ্ঘাত দেখা দেয় ভারতের।পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে রক্তাক্ত সংঘর্ষের পর থেকেই দিল্লি-বেজিং সম্পর্ক রীতিমতো তলানিতে ঠেকেছে। এমতাবস্থায় ট্রাম্প চাইছেন, ভারত ও চিনের মধ্যে শান্তি ফেরাতে সমস্ত ধরনের চেষ্টা করবেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top