News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাউন সুগারসহ দুই কারবারি গ্রেপ্তার
Image

ব্রাউন সুগারসহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশের মুখে দুই নেশা কারবারিকে পাকড়াও করেছে পুলিশ৷ ধৃতরা হল তাহের সুলতান ও নূর আহমেদ৷ তাদের বাড়ি পাথারকান্দি থানা এলাকার বাজারের ছড়া র কাঁঠাল ছরি এলাকায়৷


একটি অলটো গাড়ি করে ব্রাউন সুগার নিয়ে অসম থেকে তারা ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করছিল৷সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পাথারকন্দি থানার পুলিশ তাদেরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷পুলিশ জানিয়েছে অলটো গাড়ির ভিতরে পলিথিনে মুড়িয়ে ব্রাউন সুগার নিয়ে আসার চেষ্টা করেছিল ওই দুই নেশা পাচারকারী৷আগাম সংবাদের ভিত্তিতে পুলিশ ওত পেতে বসে থেকে গাড়িটি আটক করে তাদের হেফাজত থেকে ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ আটক ২ নেশা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেছে এইসব ব্রাউন সুগার তারা সীমান্ত ডিঙিয়ে ত্রিপুরায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল৷পুলিশ আগাম সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর ফলে তাদের সেই নেশা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে৷

উল্লেখ্য সড়কপথে চুড়াইবাড় দিয়ে প্রতিনিয়ত ব্রাউন সুগার সহ নানা ধরনের নেশা সামগ্রী ত্রিপুরায় প্রবেশ করছে৷ এসব নেশা সামগ্রী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পাচার হচ্ছে৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতেও পাচারকারীরা নানা কৌশলে তাদের নেশা পাচার বাণিজ্য রমরমিয়ে চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top