News Flash

  • Home
  • Uncategorized
  • ৬৫ বছরের বেশি বয়সী ভোটারদের জন্য ব্যালট ব্যবস্থা পুনর্বিবেচনার আবেদন আর কে সিনহার
Image

৬৫ বছরের বেশি বয়সী ভোটারদের জন্য ব্যালট ব্যবস্থা পুনর্বিবেচনার আবেদন আর কে সিনহার

পাটনা, ১৭ জুলাই (হি.স.) : ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন সাংসদ আর কে সিনহা নির্বাচন কমিশনের কাছে ৬৫ বছরের বেশি বয়সী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনার  আবেদন জানালেন ।

শুক্রবার আর কে সিনহা বলেন, নির্বাচন কমিশনের উচিত প্রবীণ নাগরিক, অসুস্থ ও বিশেষভাবেসক্ষম, ডাক বা ডিজিটাল ব্যালটে ভোট দেওয়ার অনুমতি দেওয়া উচিত । তিনি বলেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ৬৫ বছরের বেশি বয়সের ভোটারদের ডাক ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তবে নির্বাচন কমিশন সেই আদেশ প্রত্যাহার করেছে। তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নতুন আদেশ প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন।

আর কে সিনহা

এদিন আর কে সিনহা বলেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ৬৫ বছর বয়সের বেশি ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিষয়টি কেন  প্রত্যাহার করা হয়েছে তার কারন তো জানা নেই, তবে এবিষয়ে কমিশনের কাছে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুরোধ করব। করোনার এই মাহাসঙ্কটের সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরিবর্তে প্রবীণ নাগরিক, অসুস্থ ব্যক্তি এবং প্রতিবন্ধীদের পোস্টাল ব্যালটে বা ডিজিটাল ব্যালট থেকে ভোট দেওয়ার সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।  

প্রাক্তন সাংসদ সিনহা বলেন যে, বিহারের কথা বলি তবে জেপি আন্দোলনের সঙ্গে যুক্ত আমার এখানে যত নেতা আছেন, সে নীতীশ কুমার, লালু প্রসাদ, রাম বিলাস পাসওয়ান, সুশীল কুমার মোদী অথবা  জগদানন্দ আমাদের সকলের বয়েস ৬৫ বছরের বেশি । সুতরাং, সকলের একত্রে পূর্ববর্তী আদেশটি পুনর্বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা উচিত।

উল্লেখ্য, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে, ৬৫ বছরের বেশি বয়সের ভোটাররা আর ডাক ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন না। নির্বাচন কমিশন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বিষয়টি থেকে পিছিয়ে এসেছে। এখন কেবল ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তিরা, প্রতিবন্ধী এবং করোনায়  আক্রান্ত ব্যক্তিরা কেবল পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এই বিধি বিহার নির্বাচনের পাশাপাশি অন্যান্য উপনির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top