News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের এক ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না : প্রতিরক্ষা মন্ত্রী
Image

ভারতের এক ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না : প্রতিরক্ষা মন্ত্রী

লেহ, ১৭ জুলাই (হি.স.): ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন। চিনকে বুঝিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে রাজনাথ জানিয়েছেন, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে গেলে, তার চেয়ে ভাল কিছু হয় না।’’ দু’দিনের লাদাখ ও জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। শুক্রবার সফরের প্রথম দিনে লেহ্ পৌঁছন তিনি। সেখানে ভারতীয় জওয়ানদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাজনাথ বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর চেষ্টা চলছে। কিন্তু তা কতটা মেটানো যাবে, সে ব্যাপারে নিশ্চিত করে  কিছু বলতে পারছি না। তবে একটা কথা নিশ্চিত ভাবে বলতে পারি, পৃথিবীর কোনও শক্তিশালী দেশ আমাদের এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না। তবে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে গেলে, তার চেয়ে ভাল কিছু হয় না।’’

গত মাসে চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পূর্ব লাদাখের গালওয়ানে ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান। তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে রাজনাথ বলেন, ‘‘সম্প্রতি পিপি ১৪-এ ভারতীয় জওয়ান ও চিনাবাহিনীর মধ্যে যা ঘটেছে, তাতে সীমান্ত রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আমাদের বেশ কিছু জওয়ান। আজ এখানে এসে ভাল লাগলেও, তাঁদের মৃত্যুতে শোকাহত আমি। ওঁদের শ্রদ্ধা জানাই।’’

শুক্রবার সকালেই দিল্লি থেকে লেহ-র উদ্দেশে রওনা দেন প্রতিরক্ষা মন্ত্রী, সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণে। লেহ বিমানবন্দরে পৌঁছনোর পরই প্রতিরক্ষা মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। বিমানবন্দর থেকে লেহ-র স্টাকনা পৌঁছে যান প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং সেনাবাহিনীর প্রধান। সেখানে তাঁরা সশস্ত্র বাহিনীর প্যারা ড্রপিং স্কিল দেখেন। প্রতিরক্ষা মন্ত্রী কথা বলেন জওয়ানদের সঙ্গে। স্টাকনায় পাইকা মেশিন গান খুঁটিয়ে দেখেন ও পরখ করেন প্রতিরক্ষা মন্ত্রী। এদিন ভারতীয় সেনা এবং বায়ুসেনা সংযুক্ত মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী সামনে শক্তি প্রদর্শন করে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top