News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত চারজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/তেলিয়ামুড়া/বিশালগড়, ১৬ জুলাই৷৷ দ্রুত গতিতে ফিল্মি কায়দায় গাড়ি চালিয়ে একটি মারুতি ভ্যান সহ বাইক ও সুকটিকে ধাক্কা মেরে দ্রুত গতিতে আসা একটি টিআর০১এএম০৪৮৩ নম্বরের গাড়ি খাদে পড়ে যায়৷ ঘটনা উদয়পুর মাতারবাড়ি মেছ ফেক্টরি এলাকায়৷ এই দুর্ঘটনায় আহত একজন৷ অল্পের জন্য রক্ষা যায় অন্য যাত্রীরা৷ ঘটনাস্থলে ছুটে যায় রাধাকৃষ্ণপুর থানার পুলিশ এবং উদয়পুর মহাকুমার পুলিশ আধিকারিক৷

মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানান উদয়পুর থেকে আগরতলার দিকে যাচ্ছিল টিআর০১এএম০৪৮৩ নম্বরের গাড়িটি৷ মাঝে রাস্তায় গাড়িটি অপর একটি গাড়ি ও বাইকে ধাক্কা মেরে রাস্তার পাশে পরে যায়৷ একজন এই ঘটনায় আহত হয়েছে৷ চালক পলাতক৷ প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য দ্রুত গতিতে থাকার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে৷ তবে অল্পেতে রক্ষা পেয়েছে সকলে৷
এদিকে, বেহাল ট্রাফিক ব্যবস্থার ফলে মারুতি ও টমটমের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে আবারো উত্তেজান দেখা দেয় তেলিয়ামুড়া বাজারে৷ উল্লেখ্য লকডাউনের আগে থেকেই তেলিয়ামুড়ার প্রাণকেন্দ্র থাকা ট্রাফিক সিগন্যাল বিকল হয়ে রয়েছে৷ সারাইয়ের কোন উদ্যোগ নেই৷ যার ফলে বৃহস্পতিবার মারুতি ও টমটমের মধ্যে সংঘর্ষের ফলে অল্পবিস্তর আহত হয় টমটমে থাকা দুই মহিলা যাত্রী৷ এইদিন দুপুরে একটি মারুতি গাড়ির সাথে একটি টমটমের সংঘর্ষ হওয়ায় ফের দুর্বল ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ণ তুললেন টমটম চালক৷ এখন দেখার সংশ্লিষ্ট দপ্তর বিকল হয়ে পড়া ট্রাফিক সিগন্যাল সারাই-এর জন্য সহসাই কোন উদ্যোগ গ্রহণ করে কিনা৷


বিশালগড় থানাধীন সুতারমুড়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতরা হলেন সঞ্জয় দেববর্মা ও সুকুমার দেববর্মা৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনীর জওয়ানরা ছুটে যায়৷ সেখান থেকে আহত দুই জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় হাসপাতালে৷ তাদের অবস্থা সংকট জনক হওয়ায় সেখান থেকে স্থানান্তর করা হয় জিবিতে৷ দুটি বাইকই দ্রুত গতিতে চলছিল৷ সেই কারণেই সামনা সামনি এসে পৌঁছলে চালকরা নিয়ন্ত্রন রক্ষা করতে পারেনি৷ ফলে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ বাইক দুটি আটক করেছে পুলিশ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top