News Flash

  • Home
  • Uncategorized
  • তথ্য প্রমাণ দেওয়া সত্যেও ধৃত ১২ জনকে ফেরত নিচ্ছে না বিজিবি, বিপাকে বিএসএফ
Image

তথ্য প্রমাণ দেওয়া সত্যেও ধৃত ১২ জনকে ফেরত নিচ্ছে না বিজিবি, বিপাকে বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ টানা ৫ দিন যাবৎ সীমান্ত এলাকায় ১২ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে বিজিবি এবং বিএসএফ’র মধ্যে টানা পুড়ান চলছে৷ একপ্রস্থ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতেও কোনও কিছুর সমাধান হয়নি৷ বিজিবি’র তরফ থেকে বলা হচ্ছে, সীমান্ত এলাকায় ভারতীয় ভূ-খন্ডে আটক হওয়া নারী পুরুষ ও শিশু মিলে ১২ জন সেই দেশের বাসিন্দা নয়৷ তাই তারা কোনও ভাবেই তাদেরকে বাংলাদেশে যেতে দেবে না৷ অন্যদিকে বিএসএফ’র দাবি, ধৃত ১২ জন প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক৷ এবং ধৃতরা এই ব্যাপারে বিএসএফকে বেশ কিছু তথ্যও দিয়েছে৷ শুধু তাই নয়, বিএসএফ’র তরফ থেকে ওই সমস্ত তথ্য এবং ভিডিও বার্তা বিজিবিকেও দেওয়া হয়েছে৷


এত সবের পরেও বিজিবি কেন ওই ১২ জনকে তাদের দেশে ফিরে যেতে দিচ্ছে না এনিয়ে বিএসএফ উদ্বিগ্ণ৷ গত ১১ জুলাই মধুপুর থানাধীন কমলাসাগরের মিঞা পাড়া সীমান্ত এলাকায় ওই ১২ জনকে বিএসএফ জওয়ানরা আটক করে৷ আটককৃত ১২ জনের মধ্যে এক জন পুরুষ, ৪ জন মহিলা এবং ৭ জন শিশু৷ তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুমিলাজেলার চান্দিনা থানার হরিকোলা গ্রামে৷ আটককৃতদের গত ৫ দিন যাবৎ বিএসএফ’র তরফ থেকে খাদ্য সামগ্রী সহ আনুসঙ্গিক সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে৷ কিন্তু, বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের মধ্যে দিনের পর দিন ক্ষোভের সঞ্চার হচ্ছে৷ পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকা সত্বেও এমনকি আটককৃতরা নিজেদের বাংলাদেশী নাগরিক হিসেবে স্বীকারোক্তি দেওয়ার পরেও সেদেশে ফিরে যেতে বিজিবির বাধাদানে বিষয়টি বিএসএফ জওয়ানরা উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়েছে এবং অবিলম্বে এই সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা নেয় তার অপেক্ষায় রয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top