News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে কালার প্রিন্টার ও নকল টাকা সহ ধৃত যুবক
Image

বিশালগড়ে কালার প্রিন্টার ও নকল টাকা সহ ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ জুলাই৷৷ কালার প্রিন্টার দিয়ে ভারতীয় টাকার ফটোকপি করে ফেঁসেছে এক যুবক৷ তবে, ওই যুবক বাংলাদেশি নাগরিক৷ গত তিন বছর ধরে ত্রিপুরায় আত্মীয়ের বাড়িতে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকত৷ শুধু তা-ই নয়, নিজের নামে প্যান কার্ড এবং আধার কার্ডও বানিয়ে ফেলেছে সে৷ ফলে কালার প্রিন্টারে ভারতীয় টাকা ফটোকপি করার পেছনে কী রহস্য রয়েছে পুলিশ তার তদন্ত শুরু করেছে৷


বুধবার সকালে সিপাহিজলা জেলার লালসিংমুড়া গ্রামে একটি খাবারের দোকানে কালার প্রিন্টার সহ নকল ভারতীয় টাকা উদ্ধার করেছে পুলিশ৷ স্থানীয় বাজার কমিটির সদস্যের কাছে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশালগড় থানার পুলিশ সিপন রায়কে ওই কালার প্রিন্টার নকল ও ভারতীয় টাকা সহ আটক করেছে৷ পুলিশের জেরায় সে স্বীকার করেছে, তিন বছর ধরে ত্রিপুরায় আত্মীয়ের বাড়িতে থাকত৷ সিপন আসলে বাংলাদেশি নাগরিক৷ চোরাই পথে বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঢুকেছিল৷ স্ত্রী-সন্তান নিয়ে লালসিংমুড়া গ্রামেই বসবাস করত৷


পুলিশকে সে বলেছে, ছোট খাবারের দোকান রয়েছে তার৷ কিন্তু করোনা-র প্রকোপে লকডাউন জারি হওয়ায় রোজগার বন্ধ হয়ে গেছে৷ তাই গত ৬ জুলাই একটি কালার প্রিন্টার ক্রয় করেছিল৷ ফটোকপির ব্যবসা করে রোজগার হবে বলে মনে করে৷ অবশ্য, প্যানকার্ড এবং আধারকার্ড সে কীভাবে বানিয়েছে সে-বিষয়ে স্পষ্টভাবে পুলিশের কাছে কিছুই জানায়নি সিপন৷ ফলে, তার আসল উদ্দেশ্য রহস্যজনক বলে মনে করছে পুলিশ৷ সিপনের দাবি, প্রিন্টারের কালি পরখ করে দেখার জন্যই ভারতীয় টাকার ফটোকপি করেছে৷ কিন্তু, তার এই দাবি এখনও বিশ্বাস করতে চাইছে না পুলিশ৷ তাই তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছুই বলা সম্ভব নয় বলে পুলিশের বক্তব্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top