News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা বাফার জোন, আর কে নগরস্থিত টি এস আর ক্যাম্প গ্রীণ জোন ঘোষণা
Image

পুর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা বাফার জোন, আর কে নগরস্থিত টি এস আর ক্যাম্প গ্রীণ জোন ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের এক আদেশে আগরতলা পুর নিগম এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের একতা সংঘ পাড়া কনটেইনমেন্ট জোন ঘোষণা করেছেন৷ কনটেইনমেন্ট জোনের এক কিলোমিটার ব্যাসার্ধ এলাকা বাফার জোন ঘোষণা করা হয়েছে৷ কনটেইনমেন্ট জোন এলাকায় ২০০ বাড়িতে ৭২২ জন রয়েছেন৷ পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে৷ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলাশাসকের আদেশে জানানো হয়েছে৷


জিরানীয়া মহকুমার মান্দাই আর ডি ব্লকের লক্ষীপুর ভিলেজ কমিটির আর কে নগর টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়ান শিবির গ্রীণ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক বি’প্তিতে এই ঘোষণা দিয়েছেন৷ কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই এলাকাকে আগে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল৷ সংক্রমণ না থাকায় নিয়ম মেনে পরবর্তী সময়ে অরে’ জোন এবং গ্রীণ জোন ঘোষণা করা হয়৷

এদিকে, কোভিড-১৯-র সংক্রমণ প্রতিরোধে ধলাই, গোমতী ও দক্ষিণ জেলার জেলাশাসক এক আদেশে ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী সমগ্র জেলায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন৷ এতে জেলায় রাত ৯টা থেকে পরেরদিন সকাল ৫টা পর্যন্ত সময়ে এবং ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ২ কিলোমিটার পর্যন্ত এলাকায় সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত সময়ে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েতের উপর নিষেধা’া আরোপ করা হয়েছে৷ উক্ত সময়ে নৈশ কার্ফ চলাকালীন কেবলমাত্র বিভিন্ন সিফটে কাজ চলে এমন শিল্প ক্ষেত্র সমূহ, রাজ্য এবং জাতীয় সড়কে পণ্য ও লোক চলাচল, পণ্য লোডিং, আনলোডিং-র কাজ এবং বাস, ট্রেন, বিমানে করে যে সব যাত্রী গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাবেন তারাই ছাড় পাবেন৷ এই আদেশে আরও বলা হয়েছে সুুইমিং পুল, পার্ক, বিভিন্ন হল, অডিটোরিয়াম এবং এধরণের জায়গা ৩১ জলাই ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে৷


সামাজিক, রাজনৈতিক, খেলাধূলা, বিনোদনমূলক, সাংস্ক’তিক, ধর্মীয় এবং অন্যান্য বড় জমায়েতমূলক অনুষ্ঠানের উপর নিষেধা’া আরোপ করা হয়েছে৷ জেলাশাসকের আগাম অনুমতি ছাড়া এধরণের জমায়েত করা যাবেনা৷ বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশী এবং শেষক’ত্যের অনুষ্ঠানে ২০ জনের বেশী জমায়েত করা যাবে না৷ এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্যের মুখ্যসচিব যে সব কার্যবলীর উপর নিষেধা’া আরোপ করেছেন তাও এই সময়ে করা যাবেনা৷ ধলাই জেলায় ঘোষিত কনটেইনমেন্ট জোন এবং বাফার জোনে যে সব বিধিনিষেধ এর আগেই আরোপ করা হয়েছে তাও বলবৎ থাকবে৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আই পি সি’র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷


কোভিড-১৯ (নোভেল করোনা ভাইরাস)-র সংক্রমণ প্রতিরোধে গোমতী জেলার জেলাশাসক ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী সমগ্র গোমতী জেলায় জন জমায়েত এবং সভা সমাবেশ করার উপর বিধিনিষেধ আরোপ করেছেন৷ এছাড়া ওই আদেশে ভারত-বাংলাদেশ সীমান্তের দুই কিলোমিটার এলাকা ছাড়া সমগ্র জেলায় রাত ৯টা থেকে পরেরদিন সকাল ৫টা পর্যন্ত সময়ে জরুরী প্রয়োজন ছাড়া কারুর ঘর থেকে বেরনোর উপর নিষেধা’া আরোপ করা হয়েছে৷ ভারত-বাংলাদেশ সীমান্তের ২ কিলোমিটার এলাকায় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সময়ে কার্ফ জারি থাকবে৷


এই আদেশে আরও বলা হয়েছে সমস্ত জোনেই ৬৫ বছরের বেশী বয়সের ব্যক্তিগণ, যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, অন্ত:সত্বা মহিলারা এবং অনুর্ধ ১০ বছরের শিশুরা স্বাস্থ্য ও অন্যান্য জরুরী কাজ ছাড়া বাড়ি থেকে বের হতে পারবেন না৷ প্রত্যেকের মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে৷ জনবহুল এলাকায় এবং যানবাহনে সমাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখতে হবে৷ জনবহুল এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ প্রকাশ্যে কেউ থুথু ফেললে তাকে জরিমানা করা হবে৷ প্রকাশ্যে মদ্যপান, গুটকা, পান, তামাক সেবন করা যাবেনা৷ উল্লিখিত নিষেধা’া ১১ জলাই ২০২০ থেকে কার্যকর হয়েছে এবং তা ৩১ জলাই ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আই পি সি’র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷


কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দক্ষিণ জেলার জেলাশাসক ভারতীয় ফৌজদারী দণ্ডবিধি ১৯৭৩-র ১৪৪ ধারা অনুযায়ী সমগ্র জেলায় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন৷ এতে জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ২ কিলোমিটার এলাকা ছাড়া অন্যত্র রাত ৯টা থেকে পরের দিন সকাল ৫টা পর্যন্ত সময়ে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ এই সময়ে অপ্রয়োজনীয় যে কোন কারণে মানুষের চলাচলের উপরও নিষেধা’া আরোপ করা হয়েছে৷ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ২ কিলোমিটার এলাকায় সন্ধ্যা ৭টা থেকে পরেরদিন সকাল ৭টা পর্যন্ত সময়ে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে৷ এই সময়েই অপ্রয়োজনীয় কারণে মানুষের চলাচলের উপরও নিষেধা’া আরোপ করা হয়েছে৷ এই আদেশে আরও বলা হয়েছে কনটেইনমেন্ট জোন অরে’ জোনে রূপান্তরিত হবার আগ পর্যন্ত শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা সেখানে বহাল থাকবে৷ ধর্মীয় অনুষ্ঠানের উপর নিষেধা’া বহাল থাকবে৷ সমস্ত কাজের জায়গায় মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্যের মুখ্যসচিবের আদেশ অনুসারে যে সমস্ত ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে তাও বহাল থাকবে৷ এই নিষেধা’াগুলি ৩১ জলাই ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আই পি সি’র ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top