News Flash

  • Home
  • Uncategorized
  • বায়ো-সিকিওর পরিমণ্ডলের বাইরে বেরিয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন জোফ্রা আর্চার
Image

বায়ো-সিকিওর পরিমণ্ডলের বাইরে বেরিয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন জোফ্রা আর্চার

ম্যাঞ্চেস্টার, ১৬ জুলাই (হি. স.): বায়ো-সিকিওর পরিমণ্ডলের বাইরে বেরিয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার ।  প্রোটোকল ভাঙায় বৃহস্পতিবার শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টে ১৩ জনের দলের বাইরে রাখা হয়েছে জোফ্রাকে । যদিও আর্চারকে বাদ দেওয়ার বিষয়টিকে শাস্তি হিসেবে নয়, বরং করোনা সংক্রমণ নিয়ে নিরাপত্তাজনীত কারণেই তাঁকে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

জৈব-নিরাপত্তার বেষ্টনী ভেঙে আর্চার ব্রিটনে নিজের ফ্ল্যাটে গিয়েছিলেন। যার ফলে তাঁকে পাঁচ দিন কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । এই পাঁচ দিনের মধ্যে দু’বার তাঁর করোনা টেস্ট করা হবে। যদি দু’বারই রিপোর্ট নেগেটিভ আসে, তবেই পরবর্তী সময়ে স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে আর্চারকে।

সোশ্যাল ডিসট্যান্সিং নীতি মেনে সাউদাম্পটন থেকে ম্যাঞ্চেস্টারে আসার জন্য ইংল্যান্ড দলের কোনও টিম বাসের ব্যবস্থা করা হয়নি। ক্রিকেটাররা ব্যক্তিগত গাড়িতে হ্যাম্পশায়ার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে পৌঁছন। গাড়ি চালাতে হয় ক্রিকেটারদেরই। ফেরার পথে আর্চার ব্রিটনে নিজের ফ্ল্যাটে ঘুরে আসেন।

সোমবার আর্চার নিয়ম ভাঙলেও তা সামনে আসে মঙ্গলবার ১৩ জনের স্কোয়াড ঘোষিত হওয়ার পর। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার থেকে ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামার কথা ছিল আর্চারের। তবে নির্ধারিত টস টাইমের ঠিক আগে ইসিবির তরফে বিজ্ঞপ্তি জারি করে আর্চারকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়ার খবর জানানো হয়।

উল্লেখ্য, ইসিবি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য যে পরিচয়পত্র তৈরি করেছে, তাতে জিপিএস ট্র্যাকার লাগানো রয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও তা কেবল ম্যাচ সেন্টারেই সক্রিয় থাকার কথা। বায়ো-সিকিওর বৃত্তের বাইরে থাকা সাংবাদিক ও ধারাভাষ্যকারদেরও যে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে, তাতেও ট্র্যাকার রয়েছে বলে খবর। আপাতত আর্চারের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা জানানো হয়নি ইসিবির তরফে। আর্চার নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন ইতিমধ্যেই।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top