News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত, এগিয়ে মেয়েরা
Image

সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত, এগিয়ে মেয়েরা

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি. স.) : প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দশম শ্রেণির পরীক্ষার ফল। বুধবার সরাসরি সিবিএসই-র ওয়েবসাইট cbseresult.nic.in-তেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ বারে কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি।

এ বছর ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশে। তার চেয়ে মেয়েদের পাশের হার ৩.১৭ শতাংশ বেশি। অর্থাৎ, পাশের হারে ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। এ বছর ১৮ লক্ষ ৭৩ হাজার ১৫ জন পড়ুয়া সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ১৭ লক্ষ ১৩ হাজার ১২১ জন পরীক্ষায় কৃতকার্য হয়েছে। পাশের হারে দেশের মধ্যে এগিয়ে রয়েছে তিরুঅনন্তপুরম। সেখানে পাশের হার ৯৯.২৮ শতাংশ। চেন্নাইয়ে পাশের হার ৯৮.৯৫ শতাংশ। বেঙ্গালুরুতে পাশের হার ৯৮.২৩ শতাংশ। ৭৯.১২ শতাংশ পাশের হার গুয়াহাটিতে। তালিকায় সবচেয়ে নীচে রয়েছে গুয়াহাটি।

যাঁরা অকৃতকার্য হয়েছে, তাদের মনোবল যাতে ভেঙে না যায়, তার জন্য মার্কশিট থেকে ‘ফেল’ শব্দটি তুলে দেওয়া হয়েছে। তার জায়গায় লেখা হয়েছে ‘এসেনশিয়াল রিপিট’। এর আগে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশের সময়ও একই ব্যবস্থা নিয়েছিল সিবিএসই।

এ বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে সিবিএসই-র দশম শ্রেণির সমস্ত পরীক্ষা মিটে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপে বেশ কিছু পরীক্ষা বাকি থেকে যায়। একটানা লকডাউনের জেরে পরবর্তী কালে সেগুলি বাতিল করতে বাধ্য হয় বোর্ড।  বলা হয়, যে ক’টি পরীক্ষায় বসতে পেরেছে পড়ুয়ারা, তার ভিত্তিতেই বাকি বিষয়েও নম্বর দিয়ে দেওয়া হবে তাদের। এর পর গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ বছর নম্বর দেওয়া হয়েছে পড়ুয়াদের।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top