News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ এলাকায় কাজের অভাব নেই : শিক্ষামন্ত্রী
Image

গ্রামীণ এলাকায় কাজের অভাব নেই : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ বিরোধীদের বিশেষ করে সিপিএমের কাজের অভাবের দাবি ফুৎকারে উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি বছর ভিত্তিক তথ্য তুলে ধরে দাবি করেন, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর গ্রামীণ এলাকায় রেগায় কাজ বেশী বরাদ্দ করা হয়েছে৷ শুধু তাই নয়, বাম আমলের রেগার কাজের টাকা সরকার পরিবর্তন হওয়ার কিছুদিনের মধ্যেই পরিশোধ করা হয়েছে৷


আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী তথ্য দিয়ে বলেন, ২০১৭-১৮ অর্থবছরে রেগায় কাজ হয়েছে ৩২ শ্রমদিবস৷ তেমনি ২০১৮-১৯ অর্থবছরে ৪৬ শ্রমদিবস কাজ হয়েছে৷ কিন্তু, সরকার পরিবার্তন হওয়ার পর ২০১৯-২০ অর্থবছরে রেগায় শ্রমদিবস বেড়ে হয়েছে ৬০ এবং চলতি অর্থবছরে তিন মাসেই ১৮ শ্রমদিবস কাজ হয়েছে৷
এদিকে, অর্থ বছরের প্রথম তিনমাসের বছর ভিত্তিক হিসাব তুলে ধরে শিক্ষামন্ত্রী দাবি করেন, ২০১৭-১৮ অর্থবছরে ৫ শ্রমদিবস, ২০১৮-১৯ অর্থবছরে ৬ শ্রমদিবস কাজ হয়েছে৷ সরকার পরিবর্তনের পর অর্থবছরের প্রথম তিন ২০১৯-২০ অর্থ বছরে ১৪ শ্রমদিবস এবং ২০২০-২১ অর্থবছরে ১৮ শ্রমদিবস কাজ হয়েছে৷

পাশাপাশি অর্থ বরাদ্দের খতিয়ান তুলে ধরেও শিক্ষামন্ত্রী বাম জমানার তুলনায় সরকার পরিবর্তন হওয়ায় রেগা শ্রমিকরা অধিক অর্থ পেয়েছেন বলে দাবি করেছেন৷ তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরে ৪০৪ কোটি, ২০১৮-১৯ অর্থ বছরে ৪৩৪.৪৩ কোটি টাকা রেগায় বরাদ্দ করা হয়েছে৷ কিন্তু, সরকার পরিবর্তন হওয়ার পর তা বেড়ে ২০১৯-২০ অর্থ বছরে ৭৩১.১৮ কোটি এবং ২০২০-২১ অর্থ বছরের এই তিন মাসে ৩৭৯.৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তাতে সহজেই বোঝা যাচ্ছে বাম জমানার তুলনায় বর্তমান সরকারের আমলেই গ্রামীণ এলাকায় কাজ বেশী হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top