News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের সবথেকে সস্তা করোনা পরীক্ষার কিটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী
Image

বিশ্বের সবথেকে সস্তা করোনা পরীক্ষার কিটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি. স.) :  বিশ্বের সব থেকে সস্তা করোনা পরীক্ষা কিটের আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। দিল্লি আইআইটি আরটি- পিসিআর ঘরানার এই কিটটি তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে করোসিওর। ইতিমধ্যেই ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এবং ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ডিসিজিআই করোসিওর ব্যবহারের সরকারি মঞ্জুরি দিয়ে দিয়েছে।ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করোসিওর কিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। 

এই সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। করোনার এই সংকটকালে দেশের বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলি উল্লেখজনক কাজ করেছে। করোসিওর তৈরীর জন্য আইটির গবেষকদের দেশবাসী মনে রাখবে।ভারতে যেভাবে গবেষণার কাজ হয়ে চলেছে তাতে বুক বেঁধেছে গোটা বিশ্ববাসী। প্রতিষেধক নির্মাণের দৌড়ে ভারতও পিছিয়ে নেই সেই বার্তাই পেয়েছে গোটা বিশ্ব। জানা গিয়েছে এই কিটটির দাম ৬৫০ টাকা। অন্য দেশ থেকে আমদানি করা পরীক্ষা কিট এর তুলনায় এটা খুবই সস্তা।আইটি দিল্লির অধিকর্তা অধ্যাপক বি রামগোপাল রাও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার, মানবসম্পদ উন্নয়নমন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক, আইসিএমআর সহযোগিতা করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top