News Flash

  • Home
  • Uncategorized
  • কানপুর অপহরণ কাণ্ডে যোগী সরকারের বিরুদ্ধে সরব প্রিয়াঙ্কা
Image

কানপুর অপহরণ কাণ্ডে যোগী সরকারের বিরুদ্ধে সরব প্রিয়াঙ্কা

লখনউ, ১৫ জুলাই (হি. স.) :  কানপুরের একটি অপহরণ কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বডরা।কানপুরের যেই জায়গায় অপহরণ কান্ড সংগঠিত করা হয়েছে সেখানে কয়েকদিন আগে একটি বড় অপরাধমূলক কর্মকান্ড ঘটে গিয়েছিল। ফলে এর থেকে সহজে অনুমেয় রাজ্যের আইন-শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। 

নিজের ফেসবুক পেজে প্রিয়াঙ্কা লিখেছেন, কানপুরে এক যুবককে অপহরণ করে তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।পরিবারের কাছ থেকে মোটা অংকের অর্থ চেয়েছে ওই দুষ্কৃতী দল।বাড়ি এবং গয়না বিক্রি করে ওই পরিবারটি ৩০ লক্ষ টাকা একত্রিত করেছে।পুলিশের কথামতো অপহরণকারীদের হাতে টাকার ব্যাগ তুলে দিয়েছে পরিবারের সদস্যরা। কিন্তু পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার এবং অপহৃত যুবককে এখনও উদ্ধার করতে পারেনি। ঘটনাটি সেই কানপুরেই ঘটেছে যেখানে কয়েক দিন আগে বিকাশ দুবেকে গ্রেফতার করতে গিয়ে এনকাউন্টারে নিহত হন ৮ জন পুলিশ কর্মী।এত বড় ঘটনার পরেও হেলদোল নেই পুলিশ প্রশাসনের। এখন একটি পরিবার নিজের সন্তানের জন্য চিন্তিত হয়ে রয়েছে।নির্বিকার প্রশাসন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top