News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলা বাজারে আগুনে পুড়ল পাঁচটি দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

কদমতলা বাজারে আগুনে পুড়ল পাঁচটি দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৪ জুলাই৷৷ সোমবার মাঝরাতে উত্তরের কদমতলা বাজারে ভয়ংকর অগ্ণিকাণ্ড সংঘটিত হয়৷ সম্পূর্ণরূপে পুড়ে ছাই রোজ ফ্লাওয়ার নামক বিসুকট বেকারি সহ ছোট বড় ৪/৫ টি দোকান৷ ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷বিসুকট বেকারি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্ণিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা৷ ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লক্ষাধিক টাকা৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা বাজারের প্রতিদিনের মতো সোমবার রাতেও নৈশ প্রহরী ও কদমতলা থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা বাজারে ডিউটি করছিলেন৷ তখন প্রায় রাত ১২:৩০ মিনিট৷সেই সময় কদমতলা সবজি বাজার সংলগ্ণ রথীন্দ্র নাথের ভাড়া ঘরে লালমোহন দাসের রোজ ফ্লাওয়ার নামের বিসুকট বেকারির ভেতর আগুন দেখতে পান নৈশ প্রহরী ও পুলিশকর্মীরা৷তড়িঘড়ি প্রেমতলা দমকল বাহিনী ও কদমতলা থানায় খবর দিলে প্রেমতলা দমকল অফিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়৷এরইমধ্যে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন৷


বিসুকট বেকারি ঘরের ভেতর আগুনের লেলিহান শিখার মাত্রা এতটাই বেশি ছিল যে, একটি দমকলের ইঞ্জিনের দ্বারা আগুন নেভানো দুষ্কার্য হয়ে দাঁড়ায়৷ খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে৷ ধর্মনগর থেকে আরেকটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভাতে শুরু করলে তারি মধ্যে রোজ ফ্লাওয়ার নামক বিসুকট বেকারিটি সম্পূর্ণরূপে আগুনের লেলিহান শিখায় পুড়ে ভস্মীভূত হয়ে যায়৷ তাছাড়া আশপাশের ডেকোরেটার্স,লন্ড্রী সহ ছোট বড় ৪/৫ টি দোকানও আগুনে পুড়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কদমতলা বাজার কমিটির সেক্রেটারি৷অবশেষে দমকলের দুটি ইঞ্জিনের দ্বারা আগুন আয়ত্তে আসলেও বিসুকট বেকারিটি সম্পূর্ণরূপে পুড়ে যায়৷


বিসুকট বেকারির ভেতরে থাকা অত্যাধুনিক ইলেকট্রিক যন্ত্রাংশ,জেনারেটর সহ নানা মূল্যবান আসবাপত্র, খাদ্য সামগ্রী ও বিসুকট পুড়ে ছাই হয়ে গিয়েছে৷তবে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসায় ও দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই ভয়ংকর অগ্ণিকাণ্ড নিয়ন্ত্রণে আসে৷ ফলে আশপাশের দোকান পাট ও ঘরবাড়ি সম্পূর্ণরূপে রক্ষা পায় আগুনের লেলিহান শিখা থেকে৷জানা গেছে কদমতলা বাজারে ৬ থেকে ৭ বছর পর এ ধরনের ভয়ংকর অগ্ণিকাণ্ড সংঘটিত হলো৷ তাছাড়া রোজ ফ্লাওয়ার বিসুকট বেকারির ভেতরে থাকা ইলেকট্রিক দু-তিনটি বৈদ্যুতিক চুলুও রয়েছে৷ এদিকে উপস্থিত প্রত্যক্ষদর্শী পুলিশ ও দমকল কর্মীদের প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলেই এই ভয়ংকর অগ্ণিকান্ড সংঘটিত হয়েছে৷ পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন বাজার সেক্রেটারি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top