News Flash

  • Home
  • Uncategorized
  • পাথারকান্দিতে উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার, দামি গাড়ি সহ আটক দুই
Image

পাথারকান্দিতে উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার, দামি গাড়ি সহ আটক দুই

পাথারকান্দি (অসম), ১৫ জুলাই (হি.স.) : গোটা বিশ্ব কোভিড-১৯ কাঁটায় বিদ্ধ। ত্রাহি ত্রাহি অসমেও। একই পরিস্থিতি পাথারকান্দির। এর মধ্যেও সর্বনাশা ড্ৰাগস কারবারিরা কিন্তু তাদের অবৈধ কালো বাণিজ্য থেকে সরে আসেনি, অব্যাহত রেখেছ তাদের ব্যবসা। অনুরূপ এক ড্রাগসচক্রকে আজ পাকড়াও করেছে পাথারকান্দি পুলিশ।

বুধবার বেলা প্রায় ১২টা নাগাদ করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অন্তর্গত সোনাখিরায় পুলিশ চেকপোস্টে নিয়োজিত কর্মীরা দামি গাড়ি থেকে দুই ড্ৰাগস পাচারকারীর হেফাজত থেকে বহু লক্ষ টাকার সন্দেহভাজন ব্ৰাউন সুগার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন। আটক ড্ৰাগস পাচারকারীদের কাঁঠালতলির তাহির সুলতান এবং নুর আহমেদ বলে পরিচয় পাওয়া গেছে। 

পুলিশ সূত্রের খবর, প্রতিদিনের মতো আজ সকাল থেকে সোনাখিরা এলাকায় পুলিশের দল রুটিন তালাশি অভিযান চালাচ্ছিলেন। বেলা প্রায় বারোটা নাগাদ কাছাড়ের রেজিস্ট্রিকৃত এস ১১ কিউ ৯৮০৮ নম্বরের স্টিল রঙের একটি ডাটসুন জিও-প্লাস দামি কারকে তালাশির জন্য গতিরোধ করা হয়। গাড়িতে তালাশি চালিয়ে তার ড্যাশবোর্ড থেকে ৪৫ কৌটো সন্দেহজনক ব্ৰাউন সুগার উদ্ধার করেন পুলিশের টহলদারী কর্মীরা।

গাড়ি সহ সুলতান এবং নুর আহমেদকে চেকপোস্টে নিয়ে যাওয়া হয়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরায় তারা নাকি বলেছে, ড্রাগসগুলো কাঠালতলি জনৈক নেশা কারবারি জনৈক কুটির ও জুবেরের হাতে সমঝে দেওয়ার কথা ছিল। খবর পেয়ে সোনাখিরায় ছুটে যান পাথারকান্দির ওসি। তিনি দুই মাদক পাচারকারীকে বমাল পাথারকান্দি থানায় নিয়ে এসেছে। থানা সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারা প্রয়োগ করে গ্রেফতার করা হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top