News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চমাধ্যমিক সহ সমস্ত অসমাপ্ত পরীক্ষার ফলাফল এ-মাসেই, চেষ্টা চলছে, দাবি পর্ষদের
Image

উচ্চমাধ্যমিক সহ সমস্ত অসমাপ্ত পরীক্ষার ফলাফল এ-মাসেই, চেষ্টা চলছে, দাবি পর্ষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ উচ্চমাধ্যমিক সহ সমস্ত অসমাপ্ত পরীক্ষার ফলাফল এ-মাসেই প্রকাশের চেষ্টা চলছে৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড় ভবতোষ সাহা সোমবার এ-কথা জানিয়েছেন৷ তাঁর কথায়, অন্য বিষয়ে প্রাপ্ত সবর্োচ্চ নম্বরের গড় হিসাব ধরে অসমাপ্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে৷


তিনি বলেন, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা ফাজিলের কিছু পরীক্ষা অসমাপ্ত রয়েছে৷ ওই পরীক্ষা নেওয়ার জন্য সূচিও স্থির করা হয়েছিল৷ কিন্তু করোনা-প্রকোপ বেড়ে যাওয়ায় পরীক্ষা বাতিল করা হয়েছে৷ তবে ছাত্রছাত্রীদের লোকসান যাতে ক্ষতি হয়, সেদিকেও খেয়াল রাখা হয়েছে, বলেন তিনি৷


পর্ষদ সভাপতির কথায়, আজ সিবিএসই দ্বাদশের ফলাফল প্রকাশ করেছে৷ তাই এখন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদও উচ্চমাধ্যমিক সহ সমস্ত অসমাপ্ত পরীক্ষার ফলাফল ঘোষণার প্রস্তুতি নিয়েছে৷ তিনি বলেন, অসমাপ্ত পরীক্ষার ক্ষেত্রে অন্য বিষয়ে সবর্োচ্চ নম্বরের গড় হিসাব ধরে ফলাফল ঘোষণা করা হবে৷ তবে ফলাফলে সন্তুষ্ট না হলে পুনর্বিবেচনার সুযোগ মিলবে৷


তিনি বলেন, চলতি মাসেই উচ্চ মাধ্যমিক সহ সমস্ত অসমাপ্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে৷ দিনক্ষণ চূড়ান্ত না হলেও কিছুদিনের মধ্যেই ফলাফল ঘোষণার তারিখ স্থির করে ঘোষণা করা হবে৷ তাঁর দাবি, সমস্ত পরীক্ষার একইদিনে ফলাফল ঘোষণা করবে পর্ষদ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top