News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই’র দ্বাদশ পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য রাজ্যে
Image

সিবিএসই’র দ্বাদশ পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ সিবিএসই পরিচালিত দ্বাদশ পরীক্ষায় ত্রিপুরায় বেশ কয়েকটি সুকল উল্লেখযোগ্য ফলাফল করেছে৷ সুকল গুলির মধ্যে রয়েছে, ভবন ত্রিপুরা বিদ্যামন্দির, শ্রীকৃষ্ণ মিশন সুকল, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন সুকল, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় প্রভৃতি৷


ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরের ২৫৫ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল৷ তাতে ৯৯ শতাংশ পাশ করেছে৷ স্বামী ধনঞ্জয়দাশ কাঠিয়াবাবা মিশন সুকলে ১০০ শতাংশ পাশ করেছে৷ শ্রীকৃষ্ণ মিশন সুকলের ২৩৩জন পরীক্ষায় বসেছিল৷ তাতে বিজ্ঞান বিভাগের তুষার রঞ্জন পাল এবং সৌরভ চক্রবর্তী যুগ্ম ভাবে প্রথম হয়েছে ৯৬ শতাংশ নম্বর পেয়ে৷

দ্বিতীয় হয়েছে প্রীতম পাল৷ সে ৯৫.৮ শতাংশ নম্বর পেয়েছে৷ শুভম পাল এবং পর্ণা সাহা যুগ্ম ভাবে তৃতীয় হয়েছে৷ তাদের প্রাপ্ত নম্বর ৯৪.৬ শতাংশ৷ তাছাড়া, কলা বিভাগে অনুপ্রিয়া সেনগুপ্ত, অস্মিতা চৌধুরী এবং আস্থা সামন্ত যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে৷ তাছাড়া, বাণিজ্য বিভাগে প্রথম হয়েছে বর্ষা বর্ধন৷ অন্যদিকে, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ৫০ জন ছাত্রছাত্রী বিজ্ঞান বিভাগে এবং ৮জন হিউমেনিটাইজ বিভাগের পরীক্ষা দিয়েছিল৷ প্রত্যেকেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top