News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা পরীক্ষা করাবেন না রেখা
Image

করোনা পরীক্ষা করাবেন না রেখা

মুম্বই, ১৪ জুলাই (হি. স.): করোনার জেরে জেরবার মুম্বই।ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের মতন অভিনেতা-অভিনেত্রীরা।সম্প্রতি বান্দ্রার বেন্ড স্ট্যান্ডের কাছে অবস্থিত বর্ষীয়ান অভিনেত্রী রেখার বাসভবনের নিরাপত্তাকর্মীর শরীরে করোনা সংক্রমণ মিলেছিল।

এরপর স্থানীয় পৌরসভার তরফ থেকে রেখার বাসভবনটিকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে রেখার বাসভবনে এসে বর্ষীয়ান অভিনেত্রী লালা রসের নমুনা সংগ্রহ করতে চায় পৌর কর্মীরা। কিন্তু কোনও করোনা পরীক্ষা করবেন না বলে রেখা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ফলে স্থানীয় পৌরসভার পৌর কর্মীরা ঘটনাস্থল থেকে ফিরে আসে। পৌরসভার মুখ্য স্বাস্থ্য অফিসার সঞ্জয় ফাগে জানিয়েছেন, রেখার বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর শরীরে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছিল।ওই অঞ্চলে থাকা আরও চারটি বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য কর্মীদের শরীরও মিলেছে করোনা।

এরপরই পুরসভার স্বাস্থ্যকর্মীরা রেখার বাসভবনে গিয়ে বর্ষীয়ান অভিনেত্রী, তার ম্যানেজার ও কর্মীদের করোনা পরীক্ষা করাতে গিয়েছিল।কিন্তু বাংলোর প্রধান ফটক খুলতে অস্বীকার করে রেখা।রেখার ম্যানেজার জানিয়েছেন বাংলা ওর ভেতরে তার সমস্ত কর্মী এবং অভিনেত্রী নিজে সুস্থ রয়েছেন।রেখা এবং অন্যান্য কর্মীরা বাংলার বাইরে কখনো বেরোয়নি।ফলে বাংলোটি শোধন করার কোন প্রয়োজন নেই।ফলে পুরো কর্মীরা বাংলোর বাইরে শোধনের কাজ করে ফিরে আসে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top