News Flash

  • Home
  • Uncategorized
  • রেপিড অ্যান্টিজেন টেস্টে আক্রান্ত মিলেছে ২১ জন, ঝুঁকিপূর্ণ এলাকা বেড়ে হয়েছে ৫৪
Image

রেপিড অ্যান্টিজেন টেস্টে আক্রান্ত মিলেছে ২১ জন, ঝুঁকিপূর্ণ এলাকা বেড়ে হয়েছে ৫৪

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ রেপিড অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষা শুরু হতেই আরও করোনা আক্রান্তের সন্ধান মিলছে ত্রিপুরায়৷ ওই পরীক্ষার মাধ্যমে চারদিনে ২১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তেমনি, ত্রিপুরায় করোনা-র গ্রাফ ঊর্ধমুখি হওয়ায় করোনা ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যাও বেড়েছে৷ ৪৯ থেকে বেড়ে এখন ৫৪টি হয়েছে৷


সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরায় রেপিড অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষা শুরু হয়েছে৷ চারদিনে ১,৬১৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ এ-বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে তিনি বলেন, ১০ জুলাই ৪৪৫ জনের মধ্যে ১০ জনের, ১১ জুলাই ১২১ জনের মধ্যে ৩ জনের, ১২ জুলাই ১৮৮ জনের মধ্যে ১ জনের এবং ১৩ জুলাই ৮৬০ জনের মধ্যে ৭ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গেছে৷ মূলত, করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় এখন রেপিড অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷

এদিকে, আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় করোনা ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যাও বেড়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, ৪৯ থেকে বেড়ে করোনা ঝুঁকিপূর্ণ এলাকার সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৷ এ-বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, পশ্চিম জেলায় ২টি, সিপাহিজলা জেলায় ১৩টি, গোমতি জেলায় ২৭টি, দক্ষিণ জেলায় ৮টি, ঊনকোটি জেলায় ২টি এবং ধলাই জেলায় ২টি করোনা ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে৷


এদিকে, রাজ্যে নতুন করে ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে এই ঘোষণা দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, এদিন ২৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ২৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ আক্রান্তদের মধ্যে পশ্চিম জেলায় ১২, সিপাহীজলায় ৫, খোয়াইয়ে ৩, দক্ষিণ জেলায় ২, গোমতী জেলায় ২ এবং উত্তর ও ধলাই জেলায় ১ জন করে আক্রান্ত৷ অন্যদিকে, এদিন ৫৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন বিভিন্ন কোভিড কেয়ার সেন্টার থেকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top