News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগর সীমান্তে আটক ১০ বাংলাদেশী, বিজিবি-বিএসএফের ফ্ল্যাগ মিটিং নিষ্ফলা
Image

কমলাসাগর সীমান্তে আটক ১০ বাংলাদেশী, বিজিবি-বিএসএফের ফ্ল্যাগ মিটিং নিষ্ফলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ বিশালগরের কমলাসাগর মিয়াপাড়া সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে ১০ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে৷ যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছে৷ তারা ভারতের দিক থেকে বাংলাদেশের চাচ্ছিল বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে৷
কিন্তু বিএসএফের জওয়ানরা তা মেনে নিতে নারাজ৷ আটকরা বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে৷

এ নিয়ে কমলাসাগর সীমান্ত এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়৷ দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়৷ শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়৷ ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমেও বিষয়টির মীমাংসা করা সম্ভব হয়নি৷ ফলে ১০জন নাগরিককে নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে৷অবশ্য আটক দশজনকেই বিএসএফের পক্ষ থেকে সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় একটি বাড়িতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়৷বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে পুনরায় ফ্ল্যাগ মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে৷


করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় ১০জন নাগরিককে আটক করার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷কেন তারা সীমান্ত পারাপার হওয়ার চেষ্টা করেছিল তা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷আটক ১০ জন যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে তারা কেন এই সংকটময় মুহুর্তে ত্রিপুরা থেকে বাংলাদেশে যাচ্ছিল সেই প্রশ্ণ মাথাচাড়া দিয়ে উঠেছে৷ কেননা বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা ক্রমশ বেড়ে চলেছে৷


উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় জনগণকে সতর্ক থাকতে প্রশাসনের তরফ থেকে আগে থেকেই নির্দেশ দেওয়া হয়েছে৷আটক ১০ জন যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের একটি সূত্র থেকে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top