News Flash

  • Home
  • Uncategorized
  • জোলাইবাড়ি ও তেলিয়ামুড়ায় দুই যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

জোলাইবাড়ি ও তেলিয়ামুড়ায় দুই যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ তেলিয়ামুড়া, ১২ জুলাই৷৷ পৃথক স্থানে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ একটি ঘটনা তেলিয়ামুড়ায় এবং দ্বিতীয়টি হচ্ছে জোলাইবাড়ীতে৷ দুটি ঘটনারই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷


গলায় ফাঁস লাগিয়ে নিজ ঘরেই আত্মহত্যা করলো ১২ বছরের এক যুবক৷ তবে কি এটা আত্মহত্যা না কারোর প্ররোচনায় ভয়ে আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিল সেই যুবক প্রশ্ণ উঠছে গোটা এলাকায়৷ তাদের পরিবারের লোক অভিযোগ করে জানায় এলাকার কারোর সাথে নাকি কোন একটি বিষয় নিয়ে ঝামেলা চলছিল৷ বারবার হুমকি ও আসছিল৷ তার জন্যই কি সে আত্মহত্যা না অন্য কোন কারণ? তা পুলিশী তদন্তের বের হয়ে আসবে মূল রহস্য৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দাই এলাকায়৷
ঘটনায় জানা যায়, ওই এলাকার মৃত রঞ্জন নন্দীর ছেলে জন নন্দীর গতকাল সাড়ে চারটার দিকে ঝুলন্ত দেহ দেখতে পায় তার পরিবারের লোক৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ প্রায় সাতটা নাগাদ পুলিশ বাহিনী ঘটনা স্থল থেকে দেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য৷ আজ সকালে ময়না তদন্ত শেষে পরিবারের হাতে মৃত দেহ তুলে দেওয়া হয়৷ তার মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়৷


তাদের পরিবারের লোক অভিযোগ করে বলে এলাকার কে বা কারা কয়েকদিন যাবত তার সাথে ঝামেলায় জরিয়ে ছিল৷ তাকে নাকি বাড়ি থেকে না বের হওয়ার নির্দেশও দেওয়া হয়৷ গত দুদিন সে ঘরেই ছিল একা একা৷ আর গতকাল বিকালে কোন এক সময় নিজ ঘরেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে৷ তবে আসলে এই মৃত্যুর পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা একমাত্র পুলিশী তদন্তেই বের হয়ে আসতে পারে৷


এদিকে, জোলাইবাড়ী কাকুলিয়া এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী কাকুলিয়ার বাসিন্দা বাবুল নমঃ -র ছেলে সুব্রত নমঃ , বয়স ২০, শনিবার বিকালবেলা বাড়ি থেকে বের হয়৷ রাত্রি বেলায় ঘরে না ফেরার ফলে বাড়ীর লোকজন সুব্রত নমঃ কে খোঁজ করতে শুরু করে৷ অবশেষে রাত আনুমানিক ১০ টা নাগাদ বাড়ীর পাশে জঙ্গলে একটি গাছের মধ্যে সুব্রত নমঃ এর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন৷ ঘটনার বিবরন জানিয়ে সঙ্গে সঙ্গে জোলাইবাড়ী ফাঁড়ী থানায় জানানো হয়৷ ঘটনার খবর পেয়ে পুলিশ রাত্রিবেলায় ঘটনাস্থলে গিয়ে সুব্রত নমঃকে ঝুলন্ত অবস্থায় দেখে চলে আসে৷ পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায় পুলিশ রাত্রি বেলায় মৃতদেহ গাছ থেকে নামায়নি৷

রবিবার সকালে সুব্রত নমঃ-র মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়৷ পুলিশের এই ধরনের ভূমিকা ক্ষোভ রয়েছে এলাকার লোকজনদের মনে৷ অপর দিকে জানা যায় সুব্রত নমঃ গত ৪ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে৷ বিবাহের এক বছর পরে সুব্রত এর সহধর্মীনি তাকে ছেরে বাপের বাড়ী চলে গেছে৷ তখন থেকে শুরু হয় পারিবারিক অশান্তি৷ এই পারিবারিক অশান্তির ফলে সুব্রত নমঃ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top