News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্য-মৃত্যু হেমতাবাদের বিজেপি বিধায়কের, উদ্ধার ঝুলন্ত দেহ
Image

রহস্য-মৃত্যু হেমতাবাদের বিজেপি বিধায়কের, উদ্ধার ঝুলন্ত দেহ

কলকাতা, ১৩ জুলাই (হি.স.): রহস্যজনকভাবে মৃত্যু হল উত্তর দিনাজপুরের হেমতাবাদের (সংরক্ষিত আসন) বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের। সোমবার সকালে গ্রামের বাড়ির কাছেই বিন্দলে একটি দোকানের বারান্দায় বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা, সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিজেপি বিধায়কের রহস্য-মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের দাবি, রবিবার রাত একটা নাগাদ কয়েকজন মোটর বাইক আরোহী তাঁকে বালিয়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সোমবার সকালে বালিয়া মোড়ে একটি বন্ধ দোকানঘরের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, রাত দশটা পর্যন্ত দেবেন্দ্রনাথবাবু স্থানীয় চায়ের দোকানে ছিলেন। তারপর রাত একটা নাগাদ একটি মোটর বাইক তাঁর বাড়ির দিকে যায়। এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়েছেন তাঁরা। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপিও।

উল্লেখ করা যেতে পারে, এই প্রথম নয়, এর আগেও বঙ্গভূমিতে একাধিক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। প্রায় সবক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি কর্মীদের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র সমালোচনাও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা সত্ত্বেও হিংসা থামছেই না।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top