News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণের কিস্তির টাকা দিতে ব্যর্থ হয়ে বাড়ি ছাড়লেন গ্রাহক, সংস্থার কর্মীদের লুটপাট
Image

ঋণের কিস্তির টাকা দিতে ব্যর্থ হয়ে বাড়ি ছাড়লেন গ্রাহক, সংস্থার কর্মীদের লুটপাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ কুমারঘাট এর ইন্ডস্ট্রি পাড়ায় মাইক্রো ফাইনান্স কোম্পানির কান্ড ঘিরে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে কুমারঘাট ইন্ড্রাস্ট্রি পাড়ার পিযুষ দেবনাথ নামে এক ব্যক্তি একটি মাইক্রো ফাইনান্স কোম্পানি থেকে ঋণ গ্রহণ করেছিলেন৷ তিনি ওই মাইক্রোফাইন্যান্স কোম্পানির কথামতো পাঁচটি কিস্তির টাকা মিটিয়ে দিয়েছেন৷তারপর করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করায় ওই ব্যক্তি কর্মহীন হয়ে পড়েন৷


ফলে ওই মাইক্রোফাইন্যান্স কম্পানির বকেয়া টাকা কিস্তি মত মিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না৷ মাইক্রো ফাইনান্স কোম্পানির চাপে পড়ে ওই ব্যক্তি শেষ পর্যন্ত বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যান৷ বাড়িতে বৃদ্ধা মা স্ত্রী এবং সন্তান রয়েছে৷বাড়িতে এসে মাইক্রো ফাইনান্স কোম্পানির লোকজনরা ঋণ গ্রহীতাকে না পেয়ে পরিবারের লোকজনদের উপর টাকা ফেরত দেবার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে৷ কিন্তু পরিবারের লোকজনদের পক্ষে টাকা মিটিয়ে দেওয়া কোনভাবেই সম্ভব হচ্ছিল না৷ মাইক্রো ফাইনান্স কোম্পানির লোকজনরা ওই পরিবারের নাবালক শিশুদেরকে ভয়-ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ৷ তাণ্ডবের এখানেই শেষ নয়৷ ঋণগ্রহীতা পীযূষ দেবনাথকে বাড়িতে না পেয়ে তার মার অনুপস্থিতিতে ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ সাড়ে ১২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ৷


এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷লকডাউন পরিস্থিতিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিস্তির টাকা মিটিয়ে না দিলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল৷অথচ মাইক্রোফাইন্যান্স কোম্পানিটি কিস্তির টাকা মিটিয়ে না দেওয়ায় ঋণগ্রহীতাকে না পেয়ে তার মায়ের ঘর থেকে টাকা পয়সা জোর করে ছিনতাই করে নিয়ে গেছে৷ এ ধরনের তাণ্ডবের সঙ্গে জড়িত মাইক্রো ফাইনান্স কোম্পানি লোকজনদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় জনগণ জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top