News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআরের চাকুরীর জন্য প্রথমবারের মত আবেদন মহিলাদের
Image

টিএসআরের চাকুরীর জন্য প্রথমবারের মত আবেদন মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ এই প্রথম ত্রিপুরায় টিএসআর-এর চাকরির জন্য মহিলারা আবেদন জানিয়েছেন৷ ১,৪৮৮টি শূন্যপদে টিএসআর নিয়োগে ৩৫,৬৪২টি আবেদনপত্রের মধ্যে ৪,৭৫২ জন মহিলার আবেদন জমা পড়েছে৷ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ৷


মন্ত্রী নাথ জানান, ত্রিপুরায় টিএসআর-এর দুটি আইআর ব্যাটালিয়ানে নিয়োগে ১,৪৮৮টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা৷ তাতে ত্রিপুরা থেকে ৭৫ শতাংশ এবং বহিঃরাজ্য থেকে ২৫ শতাংশ নিয়োগ করা হবে৷ তিনি বলেন, টিএসআর নিয়োগে ৪২,৫৯৪টি আবেদন জমা পড়েছে৷ কিন্তু, স্ক্রুটিনির পর ৩৫,৬৪২টি আবেদন সঠিকভাবে জমা পড়েছে বলে পাওয়া গেছে৷ বাকি আবেদনপত্র বাতিল হয়ে গেছে৷

তাঁর কথায়, ত্রিপুরা থেকে ২০,৩৭৭ জন এবং বহিঃরাজ্য থেকে ১৫,২৬৫ জন আবেদন জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা থেকে ১৬,০৬৭ জন পুরুষ এবং ৪,৩১০ জন মহিলা ও বহিঃরাজ্য থেকে ১৪,৮২৩ জন পুরুষ এবং ৪৪২ জন মহিলা আবেদন জানিয়েছেন৷ তাঁর দাবি, এই প্রথম ত্রিপুরায় টিএসআর চাকরিতে মহিলারাও আবেদন জানিয়েছেন৷ এ-ক্ষেত্রেও মহিলাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ কার্যকর হবে৷


এদিন তিনি আরও দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য শারীরিক পরীক্ষা নেবে বহিঃরাজ্যের সংস্থা৷ তেমনি লিখিত পরীক্ষা নেবে সিবিএসই৷ তিনি বলেন, শারীরিক পরীক্ষায় ৩০, লিখিত পরীক্ষায় ৬০ এবং ইন্টারভিউয়ের জন্য ১০ নম্বর রয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top