News Flash

  • Home
  • Uncategorized
  • রাম মাধবের হস্তক্ষেপে রাজ্যে শরিকি দ্বন্দ্বে গলেছে বরফ
Image

রাম মাধবের হস্তক্ষেপে রাজ্যে শরিকি দ্বন্দ্বে গলেছে বরফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ত্রিপুরায় শরিকি দ্বন্দ্বে বরফ গলেছে৷ বিজেপি-আইপিএফটি-র মধ্যে স্নায়ুর লড়াই থামাতে এবং সংঘাত মেটাতে বিজেপিদ্দ সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব অনেকটা সফল হয়েছেন বলে মনে হচ্ছে৷ শৃঙ্খলা মেনে ত্রিপুরায় বিজেপি জোট ধর্ম পালন করলেও, সাম্প্রতিককালে শরিক দল আইপিএফটি-র কর্মী সমর্থকরা উশৃঙ্খল হয়ে উঠেছিলেন৷ তাতে শাসক জোটে কিছুটা ফাটল দেখা দিয়েছিল৷ শনিবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, ত্রিপুরায় দুই শরিকের মধ্যে সামান্য সমস্যা ছিল৷ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তাঁরাই সমাধান করে নেবেন৷ এদিকে, আইপিএফটি-র সাধারণ সম্পাদক তথা জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী মেবারকুমার জমাতিয়ার দাবি, জোট ভেঙে সরকার থেকে বেরিয়ে যাওয়ার কোনও ইচ্ছাই নেই আমাদের৷ তবে দীর্ঘ সময় ধরে ঝুলে রয়েছে এমন কিছু দাবি পূরণ চাইছি আমরা৷


বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব দুদিনের ত্রিপুরা সফরে এসেছেন৷ আজ সকালে তিনি আইপিএফটি-র শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেছেন৷ বৈঠকের নির্যাস তুলে ধরে রাম মাধব বলেন, বিজেপি-আইপিএফটি জোট বেঁধে ত্রিপুরায় সরকার পরিচালনা করছে৷ উভয় দল জনকল্যাণে একত্রে কাজ করছে৷ তাঁর দাবি, দুই দলের নিতান্ত সামান্য সমস্যা ছিল৷ সমস্যা তেমন গুরুতর৷ সে-বিষয়েই আজ আইপিএফটি নেতাদের সাথে আলোচনা হয়েছে, বলেন তিনি৷ তাঁর কথায়, মিলেমিশে একত্রিত হয়ে কাজ করার পরামর্শ দিয়েছি৷ উভয় শরিক দলের কর্মীরা অনুশাসন মেনে চলবেন, সেই অনুরোধ রেখেছি৷ সাথে তিনি যোগ করেন, এডিসি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে৷ নির্বাচন ঘোষণা হওয়ার পর দুই দল মিলে আসন বণ্টন নিয়ে রফা করবে বলে তাঁদের আশ্বস্ত করেছি৷

এদিকে, আইপিএফটি-র সাধারণ সম্পাদক তথা জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী মেবারকুমার জমাতিয়া এদিনের বৈঠক সম্পর্কে কিছু বিষয়ে প্রতিবেদককে জানিয়েছেন৷ তিনি বলেন, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে মেমোরেন্ডাম জমা দিয়েছি৷ তাতে বিশেষ করে জনজাতি অংশের মানুষের আর্থ-সামাজিক, সাংসৃকতিক এবং ভাষা উন্নয়নে উচ্চ পর্যায়ের মডালিটি কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনার অনুরোধ জানিয়েছি৷ তাঁর কথায়, আমরা এখনও জোট সরকারে রয়েছি৷ জোটে বেঁধেই সরকার পরিচালনা করছি৷ তবে, এডিসি নির্বাচনে আসন বণ্টন নিয়ে পরবর্তীতে বিজেপি-র শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা হবে বলে বৈঠকে স্থির হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top