News Flash

  • Home
  • Uncategorized
  • উন্মুক্ত সীমান্তে মসজিদ, কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, পিছু হটল প্রশাসন
Image

উন্মুক্ত সীমান্তে মসজিদ, কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, পিছু হটল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ শেষ পর্যন্ত ধর্মীয় ভাবাবেগ ত্রিপুরায় ভারত- বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাঁধা হয়ে দাঁড়াল৷ দীর্ঘ ১৫ বছরের সমস্যা এখনও জটিলতায় ঘিরে৷ স্থানীয় তিন পরিবারের আপত্তিতে পিছু হটেথে রাজ্য প্রশাসন৷ এখন নতুন প্রস্তাবে অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে৷ তবে নতুন প্রস্তাবে অনুমোদন না মিললে বিকল্প জমিতে মসজিদ নির্মাণ করে দিতে হবে৷ তবেই উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্ভব৷ ঘটনা সিপাহিজলা জেলার কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর এলাকার৷


মূলত, ওই এলাকায় বেড়া নির্মাণের ফলে মসজিদ কাঁটাতারের ওপাড়ে চলে যাচ্ছে৷ তবে ওই মসজিদ জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে ভারতীয় ভূখণ্ডেই থাকছে৷ তবুও স্থানীয় তিনটি পরিবারের আপত্তিতে বেড়া নির্মাণের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে৷ সিপাহিজলার জেলাশাসক সিকে জমাতিয়ার কথায়, স্থানীয়দের সাথে কথা হয়েছে৷ তাঁদের সমস্ত সম্ভাবনা বোঝানো হয়েছে৷ সেই মতো ব্যবস্থা নেওয়া হবে৷

কাঁটাতারের বেড়া নির্মাণে উদ্ভূত সমস্যা নিয়ে সিপাহিজলার জেলাশাসক বলেন, রহিমপুর এলাকায় একই সমস্যা হয়েছিল৷ ১১ মিটার স্থান কাঁটাতারের বেড়া নির্মাণে মাঝখানে মসজিদ ছিল৷ তাই, ওই মসজিদ অন্যত্র নির্মাণ করে দেওয়ার শর্তে কাজ শুরু হয়েছে৷ তিনি বলেন, সরকারি খরচে মসজিদ অন্যত্র গড়ে দেওয়া হবে৷ তার বদলে ওই স্থানে পূর্বের ছক অনুযায়ী কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে৷ তিনি বলেন, কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর এলাকায় এমনই সমস্যা সমাধানে স্থানীয়দের সাথে আলোচনা হয়েছে৷ তাঁদের দাবি মেনে নতুন প্রস্তাব পাঠানো হবে কেন্দ্রের কাছে৷


এ-বিষয়ে সিপাহিজলার জেলাশাসক বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, ওই এলাকায় তিন পরিবার মসজিদ কাঁটাতারের ওপারে চলে যাক তাতে কিছুতেই রাজি হয়নি৷ তাই, ডাবল লাইন (কম্পোজিট রুফ ফেন্সিং) বদলে সিঙ্গল লাইন (সিঙ্গল রুফ ফেন্সিং) কাঁটাতারের বেড়া নির্মাণে নতুন করে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে৷ তাতে সম্মতি না পাওয়া গেলে রহিমপুরের মতোই অন্যত্র মসজিদ গড়ে দেওয়া হবে৷ তাঁর কথায়, আপাতত জমির বন্দোবস্ত নেই৷ তাই, জমি খুঁজে বের করার জন্য একটি কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাছাড়া, সোনামুড়ার মহকুমাশাসক এবং অতিরিক্ত জেলাশাসককেও জমি খুঁজে বের করার জন্য বলা হয়েছে৷


জেলাশাসকের মতে, আগামী সোম কিংবা মঙ্গলবারের মধ্যে কেন্দ্রের কাছে ওই জটিলতা নিয়ে নতুন করে প্রস্তাব পাঠানো হবে৷ তাতে অনুমোদন মিলতে অনেক সময়ের প্রয়োজন রয়েছে৷ একই সাথে জমি খুঁজে বের করা হবে৷ তাঁর বক্তব্য, খাস জমি পাওয়া গেলে সরকারি নিয়ম মেনে মসজিদ গড়ে দেওয়া হবে৷ তা না হলে ওয়াকফ বোর্ড ও ত্রিপুরা সরকার যৌথভাবে জমি ক্রয়ের ব্যবস্থা করবে৷ তাঁর দাবি, দীর্ঘ ১৫ বছর ধরে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জটিলতা রয়েছে৷ এখন এই জটিলতা নিরসনে কতটা সময়ের প্রয়োজন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top