News Flash

  • Home
  • Uncategorized
  • রেপিড অ্যান্টিজেন টেস্টে তের জনের দেহে মিলল করোনা
Image

রেপিড অ্যান্টিজেন টেস্টে তের জনের দেহে মিলল করোনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ রেপিড অ্যান্টিজেন ডিটেকশন টেস্টে শনিবার তের জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ সাথে সাথেই তাদের কোভিড কেয়ার সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ আক্রান্ত তের জনের মধ্যে পশ্চিম জেলায় ১০ জন, দক্ষিণ জেলায় ১ জন এবং সিপাহীজলা জেলায় ২ জন৷ এদিকে, করোনা সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হয়েছে৷ বর্তমানে কনটেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৷ শনিবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই তথ্য দিয়েছেন৷


তিনি জানান, রাজ্যে এখন কোভিড-১৯ সংক্রমিত রোগী রয়েছেন ৫৪১ জন৷ ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৪৫ জন৷ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪,৮৬০ জন৷ আজ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৩,১৪৭ জনের৷ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১,৪৮৩ জনের৷ এদের মধ্যে রিপোর্ট পজিটিভ এসেছে ১,৯৩২ জনের৷ পজিটিভদের মধ্যে সুুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১,৩৭৫ জন৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে ৪৯টি কনটেইনমেন্ট জোন রয়েছে৷ এরমধ্যে পশ্চিম জেলায় ২টি, সিপাহীজলা জেলায় ১৩টি, গোমতী জেলায় ২৬টি, দক্ষিণ জেলায় ৪টি, ঊনকোটি জেলায় ২টি এবং ধলাই জেলায় ২টি কনটেইনমেন্ট জোন রয়েছে৷

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, আজ পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সুুস্থ হওয়ার হার ৭১.৬৯ শতাংশ৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২০,৩৮৩ জনের৷ আজ নমুনা সংগ্রহ করা হয়েছে ১,৭৩৫ জনের৷ আজ ৩ জন রোগী সুুস্থ হওয়ার পর ছাড়া পেয়েছেন৷ এরমধ্যে ২ জন লালসিংমুড়া পি এইচ সি থেকে এবং ১ জন আমবাসা পি আর টি আই থেকে ছাড়া পেয়েছেন৷ আজ ৪৩৫ জন চুড়াইবাড়ি গেট দিয়ে রাজ্যে প্রবেশ করেছেন৷ তিনি জানান, গতকাল যে ১৪১ জন করোনা রোগী পাওয়া যায় তারমধ্যে খোয়াই জেলার ৬৩ জন, পশ্চিম জেলার ৩৫ জন, ধলাই জেলার ১৫ জন, গোমতী জেলার ১০ জন, দক্ষিণ জেলার ৬ জন, উত্তর জেলার ১ জন এবং সিপাহীজলা জেলার ১১ জন রয়েছেন৷ আজ অ্যান্টিজেন ডিটেকশন টেষ্ট করা হয় পশ্চিম জেলার ৪৪৫ জনকে৷ পজিটিভ পাওয়া যায় ১০ জন৷ দক্ষিণ জেলায় টেষ্ট করা হয় ২২ জনকে৷ পজিটিভ পাওয়া যায় ১ জন৷ সিপাহীজলায় টেষ্ট করা হয় ২৩ জন৷ পজিটিভ পাওয়া যায় ২ জনের৷ গোমতী জেলায় টেষ্ট করা হয় ৪৬ জনকে৷ এই জেলায় পরীক্ষায় কাউকে পজিটিভ পাওয়া যায়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top