News Flash

  • Home
  • Uncategorized
  • জাইকা প্রকল্পের গাড়ি চালক করোনা আক্রান্ত, সংস্পর্শে ১৮
Image

জাইকা প্রকল্পের গাড়ি চালক করোনা আক্রান্ত, সংস্পর্শে ১৮

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ জাইকা প্রকল্পে কর্মরত এক গাড়ির চালক করোনা আক্রান্ত হয়েছেন৷ তার সংস্পর্শে এসেছেন এমন ১৮ জনের তালিকা তৈরী করে পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তাদের একান্তবাসে পাঠানোর ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রকল্প অধিকর্তা৷


গান্ধীগ্রাম হাতিপাড়াস্থিত জাইকা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে কর্মরত এক গাড়ির চালকের করোনা আক্রান্তের ঘটনায় অফিসজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ শুধু তাই নয়, গান্ধীগ্রাম এলাকার স্থানীয় জনগণ আতঙ্কে রয়েছেন৷ কারণ, ওই চালকের সংস্পর্শে থাকা অন্য গাড়ির চালকরা প্রায় প্রতিদিনই গান্ধীগ্রাম বাজারে যাতায়াত করেন৷ ওই গাড়ির চালকরাও করোনা সংক্রমিত হয়ে পড়লে পরিস্থিতি জটিল আকার নেবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ গতকাল জাইকা প্রকল্পের কর্মরত গাড়ির চালকের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসায় তাকে বাধারঘাটে প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হয়েছে৷

প্রকল্প অধিকর্তা পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন, ওই করোনা আক্রান্ত গাড়ির চালকের সংস্পর্শে জারা এসেছেন তাদেরকে গৃহে একান্তবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ১৯ জন জাইকা প্রকল্পে কর্মরতদের তালিকা তুলে দিয়ে তাদের কোভিড-১৯ পরীক্ষার জন্য অনুরোধ জানিয়েছেন৷


এদিকে, গান্ধীগ্রাম হাতিপাড়াস্থিত প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটটি আগামী সোমবারের আগে সেনিটাইজ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিককে নির্দেশ দিয়েছেন প্রকল্প অধিকর্তা৷ তবে, স্থানীয় জনগণ ওই ইউনিটটি করোনা ঝঁুকিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়ার দাবি তুলেছেন৷ স্থানীয়দের আরও দাবি, ওই ইউনিটে কর্মরত সকলের নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা সংক্রমণ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট বন্ধ রাখা হোক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top