News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন
Image

করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন

মুম্বই, ১২ জুলাই (হি. স.):  করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন। শনিবার রাতে টুইট করে এই কথা জানিয়েছেন তিনি।বর্তমানে মহারাষ্ট্রের মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন বলিউডের শাহেনশাহ। রাজ্য তথা দেশবাসীকে আশ্বস্ত করে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

শনিবার রাত ১০ টা ৫২ মিনিট নাগাদ দেশবাসীকে চমকে দিয়ে অমিতাভ বচ্চন টুইটারে লেখেন যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।তার সংস্পর্শে আসা কর্মী এবং পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা হচ্ছে বলে জানান তিনি। তার সংস্পর্শে বিগত ১০ দিনে যারা এসেছেন তাদেরকে করোনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন বিগ বি।

উল্লেখ করা যেতে পারে বার্ধক্যজনিত কারণে করোনা সংক্রমণ অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থার উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে চিকিৎসকেরা। এ ছাড়াও কো- মরবিডিটি রয়েছে বিগ-বির। চিকিৎসা বিজ্ঞানে এই কথাটির অর্থ হলো যে ব্যক্তি করোনা হওয়ার আগে থেকেই একাধিক রোগে আক্রান্ত।

রবিবার সকালে নানাবতী হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার শরীরে করোনার হাল্কা লক্ষণ দেখা গিয়েছে। বর্তমানে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অমিতাভ।

উল্লেখ করা যেতে পারে নানাবতী হাসপাতাল জুহুতে অমিতাভ বচ্চনের বাড়ির পাশে অবস্থিত। সেই কারণে কোনও রকমের দেরি না করে তিনি হাসপাতালে ভর্তি হন। মনে করা হচ্ছে কো- মরবিডিটির কারণে তিনি বাড়ির মধ্যে আইসোলেশনে থাকার আর কোনো ঝুঁকি নেননি।উল্লেখ করা যেতে পারে অমিতাভ বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে বলিউডের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমেও এই নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সম্প্রতি আয়ুষ্মান খুরানাকে নিয়ে গুলাবো সিতাব নামে একটি ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।১২ জুন অ্যামাজন প্রাইম ছবিটি মুক্তি পায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top