News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে একদিনে রেকৰ্ড সংক্রমণ, আজকের ৭৬ জনকে নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩১২
Image

মেঘালয়ে একদিনে রেকৰ্ড সংক্রমণ, আজকের ৭৬ জনকে নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩১২

শিলং, ১১ জুলাই (হি.স.) : করোনা-র প্রকোপ মেঘালয়ে হঠাৎ তেজি রূপ নিয়েছে। একদিনে নতুন করে ৭৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। একদিনে সর্বোচ্চ সংক্রমণে আজ রেকর্ড করেছে। তাতে, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩১২-য় গিয়ে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ৪৫ জন সুস্থ হয়েছেন। ২১৫ জন করোনা সংক্রমিত সক্রিয় রয়েছেন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এক টুইট বার্তায় করোনা আক্রান্তের তথ্য দিয়েছেন।

মেঘালয়ে করোনা আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ এপ্রিল ডা. জন এল সাইলো করোনা আক্রান্ত হয়ে মারা যান। এর পর গত ২ জুলাই ৮ মাসের এক বাচ্চার করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশ থেকে ওই শিশুকে নেইগ্রিমস-এ চিকিৎসার জন্য এনে ভরতি করা হয়েছিল। কিন্তু করোনা-র প্রকোপে তার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, করোনা-র গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় মেঘালয় সরকার ভীষণ চিন্তায় পড়েছেন। ফলে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা নতুন করে চিহ্নিত করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে সরকার।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top