News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটিকে জোট ধর্ম পালনের পরামর্শ রাম মাধবের
Image

আইপিএফটিকে জোট ধর্ম পালনের পরামর্শ রাম মাধবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ ত্রিপুরায় জোট ধর্ম পালন করুক আইপিএফটি৷ দুই দিনের রাজ্য সফরে এসে এই বার্তা দিলেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ সাথে তিনি সাফ জানিয়েছেন, করোনা সংকট মিটলে তবেই হবে মন্ত্রিসভায় রদবদল৷


শুক্রবার দুইদিনের ত্রিপুরা সফরে এসেছেন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ আগরতলা বিমান বন্দরে তাঁর কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে৷ রাজ্যে এসেই তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে সোজা চলে যান উদয়পুর৷ সেখান থেকে ফিরে দলের প্রধান কার্যালয়ে পার্টি-র শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন৷

রাম মাধবের কথায়, সারা করোনা সংকটের সাথে লড়াই জারি রেখেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে গোটা দেশ এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-র নেতৃত্বে ত্রিপুরা করোনা মোকাবিলায় সাফল্যের নাজির স্থাপন করেছে৷ তাই, এখন দলের সাংগঠনিক গতিবিধি পুনরায় চালু করার লক্ষ্যেই ত্রিপুরা সফরে এসেছি, বলেন তিনি৷ তাঁর দাবি, সাংগঠনিক বিষয়ে আলোচনার সাথে এডিসি নির্বাচন নিয়েও চর্চা হবে৷


এদিন রাম মাধব বলেন, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট বেঁধে সরকার পরিচালনা করছে৷ তাই, জোট ধর্ম পালন করুক আইপিএফটি৷ তাঁর সাফ কথা, হিংসা কোনভাবেই কাম্য নয়৷ এ-ক্ষেত্রে বিজেপি কর্মকর্তা-রা যথেষ্ট শৃংখলাপরায়ণ৷ আইপিএফটি-র কর্মকর্তা-দেরও শৃঙ্খলা মেনে চলা উচিত৷


তাঁর দাবি, জোট বেঁধে বিজেপি-আইপিএফটি সরকার পরিচালনায় যে সমস্যা হচ্ছে তা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে৷ তাছাড়া, এডিসি নির্বাচনে একত্রে লড়াই নিয়েই দুই দল আলোচনা করবে৷ নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতেই এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, সাফ জানিয়েছেন তিনি৷
এদিকে, করোনা সংকট মিটলে তবেই ত্রিপুরা মন্ত্রিসভায় রদবদল নিয়ে চর্চা হবে৷ আজ এ-কথা স্পষ্ট বলেছেন রাম মাধব৷ সাথে তিনি যোগ করেন, মন্ত্রিসভায় রদবদল নিয়ে সিদ্ধান্ত হলেই মুখ্যমন্ত্রী সাথে সাথে ঘোষণা দেবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top