News Flash

  • Home
  • Uncategorized
  • বিকাশ দুবে এনকাউন্টার মামলায় পিটিশন দায়ের সুপ্রিম কোর্টে
Image

বিকাশ দুবে এনকাউন্টার মামলায় পিটিশন দায়ের সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ১১ জুলাই (হি. স.):  বিকাশ দুবে এনকাউন্টার মামলা পৌঁছল দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে। এই মামলার তদন্তভার সিবিআই এবং এনআইএ-কে দেওয়ার দাবিতে দেশের সর্বোচ্চ আদালতে দুটি পিটিশন দায়ের করা হয়েছে। ১৩ জুলাই এই মামলার শুনানি হবে। দুটি পিটিশনের মধ্যে প্রথমটি দায়ের করেছিলেন আইনজীবী অনুপ প্রকাশ অবস্থি। নিজের দায়ের করা পিটিশনে তিনি ২ জুলাই ৮ পুলিশকর্মীর হত্যার তদন্তভার সিবিআই এবং এনআইএ-কে দেওয়ার দাবি তুলেছেন। বর্ষীয়ান এই আইনজীবীর মতে পুলিশ, অপরাধী এবং রাজনীতিবিদদের মধ্যে তৈরি হওয়া যোগসাজশের গুড়ি পর্যন্ত পৌঁছানো উচিত। এই প্রসঙ্গে দায়ের করা পুরনো পিটিশনগুলি দ্রুত শুনানির দাবি দেশের শীর্ষ আদালতের কাছে করেছেন তিনি।আইনজীবী অনুপ প্রকাশ অবস্থি মতে এই ধরণের এনকাউন্টার আরও আগামী দিনে হতে পারে। দ্বিতীয় পিটিশন দায়ের করেছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিকাশ দুবে এনকাউন্টারের বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে দেশের শীর্ষ আদালতের কাছে জানিয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে পুলিশ এইভাবে নিজের হাতে আইন নিতে পারে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top