News Flash

  • Home
  • Uncategorized
  • জিবির তিন সেবিকা ও বিশ্রামগঞ্জ থানার এএসআই করোনা আক্রান্ত
Image

জিবির তিন সেবিকা ও বিশ্রামগঞ্জ থানার এএসআই করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ৯ জুলাই৷৷ করোনা সংক্রমণের তালিকায় এবার যুক্ত হল পুলিশ অফিসার ও হাসপাতালে কর্তব্যরত সেবিকা৷ জিবি হাসপাতালের তিন সেবিকা করোনা সংক্রমিত হয়েছেন৷ অন্যদিকে বিশ্রমগঞ্জ থানার এক এএসআই করোনায় আক্রান্ত হয়েছেন৷
জিবি হাসপাতালে কর্মরত ওই তিন সেবিকাকে কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে৷ জিবি হাসপাতালে তাঁদের সংশ্লিষ্ট বিভাগকে স্যানিটাইজ করার ব্যবস্থা হচ্ছে৷ ইতিপূর্বে, এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছিলেন৷ তিনি এখন সুস্থ আছেন৷


ত্রিপুরায় করোনা-র থাবা অল্প অল্প করে প্রসার বাড়াচ্ছে৷ এখন ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল করোনা-র দাপটে কাবু হয়ে পড়েছে৷ একসাথে তিনজন সেবিকা করোনা আক্রান্তের ঘটনায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে৷ ইতিপূর্বে, জিবি হাসপাতালে ভরতি এক রোগীর দেহে করোনা-র সংক্রমণ ধরা পড়েছিল৷ তিনি বিএসএফ জওয়ানের স্ত্রী ছিলেন৷
গতকাল গভীর রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে জানান, নতুন করে ৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তিনি সকলকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন৷ ওই ৫৭ জনের মধ্যেই জিবি হাসপাতালের ৩ জন সেবিকা রয়েছেন৷ এ-বিষয়ে পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ৩ জনকেই কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে৷ তাঁদের সংস্পর্শে যাঁরা ছিলেন তাদের চিহ্ণিত করে নমুনা সংগ্রহ করা হবে৷ সাথে তিনি যোগ করেন, ওই চার সেবিকা কর্মরত ছিলেন যে ওয়ার্ডে তাকে স্যানিটাইজ করার ব্যবস্থা হচ্ছে৷

জিবি হাসপাতাল মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায় বলেন, কোভিড-১৯ সংক্রান্ত বিষয়ে কিছু বলার এক্তিয়ার নেই আমাদের৷ তবে, জিবি হাসপাতালে পরিষেবা চালু থাকবে৷ শুধু করোনা আক্রান্ত স্টাফ নার্সদের কর্মস্থল স্যানিটাইজ করা হবে৷ স্বাস্থ্য দফতর সূত্রের খবর, জিবি হাসপাতালের ওবিজি বিভাগ ৩ দিন বন্ধ রাখা হবে৷ পাশাপাশি ওই করোনা আক্রান্তদের সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে৷
এদিকে, বিশ্রামগঞ্জ থানায় থাবা বসিয়েছে করোনা৷ এক এএসআই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ তাঁকে দশরথ দেব কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে৷ এদিকে বিশ্রামগঞ্জ থানার সব পুলিশ কর্মীকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হয়েছে৷
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় গতকাল গভীর রাতে করোনা আক্রান্তের তালিকা দিয়েছেন৷ নতুন করে ৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ ওই করোনা আক্রান্তদের মধ্যে বিশ্রামগঞ্জ থানার এএসআই-ও রয়েছেন৷


থানা সূত্রের খবর, আজ থেকে ৪ দিন আগে বিশ্রামগঞ্জ থানার জনৈক এএসআই কর্তব্যরত অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন৷ তার শরীরে প্রচণ্ড জ্বর ছিল৷ শরীরে জ্বর থাকায় বিশ্রামগঞ্জ থানার ওসি পান্নালাল সেন ওই পুলিশ কর্মীকে ছুটি দিয়ে দেন৷ বাড়িতে গিয়ে চিকিৎসক দেখান৷ চিকিৎসকের পরামর্শে তাঁর করোনা সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়৷ বুধবার রাতে তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷
এ-বিষয়ে সিপাহিজলার জেলাশাসক সিকে জমাতিয়া বলেন, বিশ্রামগঞ্জ থানায় পুলিশ কর্মীর করোনা আক্রান্তের ঘটনায় থানার সকল কর্মীকে প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হয়েছে৷ পাশাপাশি ওই থানা স্যানিটাইজ করার ব্যবস্থা হয়েছে৷ তিনি বলেন, বিশ্রামগঞ্জ থানা করোনা ঝুঁকিপূর্ণ ঘোষণা দেওয়ার বিষয়ে সিপাহিজলার পুলিশ সুপার এবং বিশালগড়ের মহকুমাশাসক পর্যালোচনা করছেন৷ সাথে তিনি যোগ করেন, করোনা সংক্রমিত ওই পুলিশ কর্মীকে দশরথ দেব কোভিড কেয়ার সেন্টারে ভরতি করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top