News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে মাস্ক বিতরণ করতে গিয়ে আক্রান্ত প্রাক্তন বিধায়ক
Image

কমলপুরে মাস্ক বিতরণ করতে গিয়ে আক্রান্ত প্রাক্তন বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ ধলাই জেলার কমলপুরের চানকাপ বাজারে মাস্ক বিতরণ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সিপিআইএমের প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা৷ জানা যায়, প্রশান্ত বাবু চান কাপ বাজারে মাস্ক বিতরণ করতে গেলে তার ওপর অতর্কিতে হামলা চালায় দুসৃকতিকারীরা৷


দুষৃকতিকারীদের হামলায় প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা রক্তাক্ত হন৷ তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে উ যাওয়া হয়৷ প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মার গাড়িটিও ভাঙচুর করেছে দুষৃকতিকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ এ ব্যাপারে কমলপুর থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ সিপিআইএম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে৷ এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে সিপিআইএম৷ বিরোধীদল সিপিআইএম শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে তারা অসহিষ্ণুতা হয়ে উঠেছে৷

করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে অসহায় মানুষের মধ্যে প্রাণ বন্টন করতে গেলেও শাসক দল বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের উপর হামলা সংঘটিত করছে৷ শুধু তাই নয়, রক্তদান দানের মত কাজেও তারা বাধা সৃষ্টি করছে, হামলা করছে৷ শাসক দলের পতনের কার্যকলাপের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে বিরোধী দল সিপিআইএম৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top