News Flash

  • Home
  • Uncategorized
  • আরও ৩মাস বিনামুল্যে গ্যাস সিলিন্ডার পাবেন উজ্জ্বলা যোজনার উপভোক্তারা
Image

আরও ৩মাস বিনামুল্যে গ্যাস সিলিন্ডার পাবেন উজ্জ্বলা যোজনার উপভোক্তারা

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কল্যাণ যোজনায় উজ্জ্বলা উপভোক্তাদের জন্য বাড়ানো হল বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদানের সময়সীমা। তিন মাস বিনামূল্যে সিলিন্ডার দেবে সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি এই সীমা বাড়ানো হয়েছে।

উজ্জ্বলা গ্যাসের খাতাধারীদের বিনা পয়সায় সিলিন্ডার নিয়ে আরও বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কল্যাণ যোজনায় উজ্জ্বলা উপভোক্তাদের জন্য বাড়ানো হল বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদানের সময়সীমা। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এপ্রিল থেকে পর পর তিন মাস বিনামূল্যে সিলিন্ডার দেবে সরকার। তবে নতুন সিদ্ধান্তে এই সময় আরও তিন মাস বাড়ানো হল। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি এই সীমা বাড়ানো হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বর্তমানে ৭.৪০ কোটি উজ্জ্বলা গ্রাহক এই বিনামূল্যে সুবিধা পান। সরকারের বর্ধিত এই সিদ্ধান্তের ফলে এই বিরাট সংখ্যক মানুষ আরও উপকার পাবে বলে মনে করা হচ্ছে।

এই স্কিমের আওতায় কেন্দ্রের তরফে উজ্জ্বলা খাতাধারীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়ে যায়। এরপর সেই টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার নেন গ্রাহক। অর্থাৎ একপ্রকার বিনামূল্যেই গ্যাস পাচ্ছেন গ্রাহকেরা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top