News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী আগরতলায় নিশিকুটুম্বদের দৌরাত্ম্য, ব্যবসায়ীদের নাভিশ্বাস
Image

রাজধানী আগরতলায় নিশিকুটুম্বদের দৌরাত্ম্য, ব্যবসায়ীদের নাভিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ আগরতলা পশ্চিম থানার নাকের ডগায় পোস্ট অফিস চৌমুহনী কংগ্রেস ভবন সংলগ্ণ এলাকায় গতকাল রাতে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চন্দন সাহার দোকানের দরজার তালা ভেঙ্গে চুরেরা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়৷ গত কিছুদিন আগেও পোস্ট অফিস চৌমুহনী এলাকায় থানার নাকের ডগায় একই কৌশলে চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল৷


থানার নাকের ডগায় পরপর এসব চুরির ঘটনা সংঘটিত হলো পুলিশ চুরির ঘটনা প্রতিহত করতে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হচ্ছে না৷ ফলে পুলিশের ভূমিকা কিরে ব্যবসায়ীসহ স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ পুলিশের ব্যর্থতার কারণেই পরপর রাজধানী আগরতলা শহরে নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ৷ থানার নাকের ডগায় চুরির ঘটনা অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য৷ প্রতিবারই চুরির ঘটনার পর পুলিশ ঘটনার তদন্ত করে দায়িত্ব খালাস করে চলেছে কোন ক্ষেত্রেই পুলিশ সাফল্য পায়নি৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ক্ষোভে ফুঁসছেন৷ রাত্রিকালীন পুলিশি টহল নিয়েও প্রশ্ণ তুলেছেন এলাকার ব্যবসায়ী ও জনগণ৷


পুলিশের নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়েই চোরের দল এসব চুরির ঘটনা ঘটেছে৷ গতকাল রাতে চন্দন সাহার দোকানে চুরির ঘটনার পর বুধবার সকালে এ ব্যাপারে পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়৷ প্রতিবারের মতোই এবারও পশ্চিম থানার পুলিশ ঘটনার তদন্ত করে দায়িত্ব খালাস করেছে৷ এখনো পর্যন্ত চুরির ঘটনায় জড়িত কাউকে আটক করতে কিংবা চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ৷ শহর এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিভিন্ন মহল থেকে জোরালো দাবি উঠেছে৷ পুলিশ সক্রিয় হলে এসব ঘটনা পরপর কিভাবে সংঘটিত হচ্ছে তা নিয়েও প্রশ্ণ তুলেছেন সাধারণ জনগণ৷ পরপর এসব চুরির ঘটনার ফলে জনগণ পুলিশের ওপর আস্থা হারাতে শুরু করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top