News Flash

  • Home
  • Uncategorized
  • ১০০টি বায়ো ভিলেজ গড়াব উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার : উপমুখ্যমন্ত্রী
Image

১০০টি বায়ো ভিলেজ গড়াব উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রাজ্যে ১০০টি বায়ো ভিলেজ গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার৷ বুধবার রাজধানীর বস্তিতে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে চড়িলামের ব্রজপুর বায়ো ভিলেজের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন৷


উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেববর্মন বলেন, বর্তমান সময়ে গােটা বিশ্বই বায়ো ভিলেজের দিকে এগোচ্ছে৷ রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারে উৎপাদিত ধান, মাছ, দুধ, শাকসবজি, ফলমূলের পরিবর্তে জৈবিকভাবে উৎপাদিত শাকসবজি, ফলমুলের ব্যবহারে আগ্রহ বাড়ছে রাজ্যে৷ জৈবিক ধান, শাকসজী, ফলমুলের ভালাে বাজার দরও পাওয়া যাচ্ছে রাজ্যে৷ এতে কৃষকরাও আর্থিকভাবে লাভবান হচ্ছে ব্রজপুর গাওসভাকে পাইলট প্রজেক্ট হিসাবে বায়াে ভিলেজে রূপান্তরিত করার পর থেকেই গ্রামের মানুষের রােজগারও বেড়েছে শ্রী দেববর্মন বলেন, জৈবিকভাবে উৎপাদিত মাছ, দুধ, শাকসজী, ফল ব্যরহার স্বাস্থ্যকর৷ এ জন্য দিন দিন এর চাহিদাও বেড়েই চলছে৷ পর্যালােচনা বৈঠকে উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেববর্মন দপ্তর আধিকারিকদের পরামর্শ দেন বায়াে ভিলেজগুলাে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে কোন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা যাবে না৷ যেমন মাছ চাষ, ধান চাষ, সবজি চাষ, ফুল চাষ যাই হোক৷

শ্রী দেববর্মন দপ্তর আধিকারিকদের আরও পরামর্শ দেন স্থানীয় বর্জ্য আবর্জনা ব্যবহার করে জৈবিক সার উৎপাদনের উপর গুরূত্ব দিয়ে পরিকল্পনা গ্রহন করতে৷ এতে বাজার থেকে জৈবিক সারক্রয় করার প্রয়ােজনও পড়বে না৷ আর্থিক সাশ্রয় হবে৷ পর্যালোচনা বৈঠকে শ্রী দেববর্মন বলেন,সম্পূর্নরূপে বায়ো ভিলেজ গড়ে তুললে তা পরিবেশ বান্ধবও হবে৷ শ্রী দেববর্মন বলেন শুধুমাত্র বায়ো ভিলেজ গড়ে তুললেই হবে৷ জৈবিকভাবে উৎপাদিত ধান, শাকসবজি, ফলমুলের সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাও গড়ে তুলতে হবে৷ শুধুমাত্র বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের একার পক্ষে কোনও গ্রামকে সম্পূর্নরূপে বায়ো ভিলেজে পরিনত করা সম্ভব নয়৷


এক্ষেত্রে কৃষি, উদ্যান, মৎস্য, পশুপালন, বন দপ্তর, শক্তি পূর্ণনবীকরন দপ্তর, দূষন নিয়ন্ত্রন পর্ষদ সহ বিভিন্ন দপ্তরের প্রত্যক্ষ সহযােগীতার প্রয়োজন৷ পর্যালোচনা বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কাজে তাদের সহযােগিতার হাত বাড়িয়ে দেবেন বলে মন্ত্রীকে আশ্বস্থ করেন৷ পর্যালােচনা বৈঠকে আলােচনায় অংশগ্রহন করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব শৈলেন্দ্র সিং, অধিকর্তা অনিমেষ দাশ, ট্রেডার অধিকর্তা মহানন্দ দেববর্মা, বিজ্ঞানী অঞ্জন সেনগুপ্ত, পর্ষদের চেয়ারম্যান বি. কে. আগরওয়ালসহ বিভিন্ন দপ্তরের আধিকারিক গণ৷ বৈঠকে চড়িলামের ব্রজপুর বিয়ে ভিলেজের কাজের অগ্রগতি সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top