News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় মাস্ক হোক বাধ্যতা মূলক, দাবি সিএসআইআর কর্তার
Image

করোনা মোকাবিলায় মাস্ক হোক বাধ্যতা মূলক, দাবি সিএসআইআর কর্তার

নয়াদিল্লি, ৯ জুলাই (হি. স.):  বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর তরফ থেকে জানানো হয়েছে করোনা বায়ুবাহিত বা এয়ারবর্ন রোগের পক্ষে অনেক প্রমাণ মিলেছে। করোনা যদি সত্যিই বায়ুবাহিত হয় তবে বিষয়টি উদ্বেগের হবে বলে মনে করেন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সিএসআইআরের ডিরেক্টর জেনারেল ড. শেখর মান্দে। এমন পরিস্থিতিতে মাস্ক পরাটা বাধ্যতামূলক করা উচিত বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. শেখর মান্দে জানিয়েছেন, শুধু বাড়ির বাইরে নয় ভেতরেও মাস্ক পরাটা বাধ্যতামূলক হওয়া উচিত। অফিসের ভেতরের ভেন্টিলেশন ব্যবস্থাও সঠিকভাবে গড়ে তোলা উচিত। সামাজিক দূরত্ব এবং মাস্ক পরাটা বাধ্যতামূলক করা উচিত।

এয়ার ড্রপলেট থেকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এই বিষয়ে একাধিক প্রমাণ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এমনকি এর স্বপক্ষে ২৩৯ জন বিজ্ঞানী হু কে চিঠিও দিয়েছে। বায়ুবাহিত বা এয়ারবর্ন রোগে ব্যাখ্যা করতে গিয়ে ড. শেখর মান্দে জানিয়েছেন, যখন আমরা কথা বলি তখন মুখ দিয়ে আমাদের এয়ারোসল বেরোয়।যেটি আকারে পাঁচ মাইক্রনস থেকেও কম। ফলে দীর্ঘক্ষন বাতাসে ভেসে থাকতে পারে। জনবহুল এলাকার মধ্যে যদি কোন একজন ব্যক্তি করোনা আক্রান্ত হয় তবে বায়ুবাহিত ভাবে সে অনেকের মধ্যে করোনা ছড়িয়ে দিতে পারে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top