News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় চা উৎপাদন বেড়েছে ৩৪ শতাংশ, সম্ভব হয়েছে ইচ্ছাশক্তি ও পরিচালন কর্মকৌশলতায় : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় চা উৎপাদন বেড়েছে ৩৪ শতাংশ, সম্ভব হয়েছে ইচ্ছাশক্তি ও পরিচালন কর্মকৌশলতায় : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ জুলাই (হি.স.) : ত্রিপুরায় চা উৎপাদন ২০১৯-২০ অর্থবর্ষে ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ এ-ক্ষেত্রে ইচ্ছাশক্তির পাশাপাশি পরিচালনগত কর্মকৌশলতা চা উন্নয়ন নিগমকে লাভজনক সংস্থায় পরিণত করেছে৷ বুধবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হল-এ ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ২ বছরের সাফল্য সম্পর্কিত পুস্তিকার আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দৃঢ়তার সাথে এ-কথা বলেন৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন করে ২৫৩ একর চা বাগান গড়ে তোলা হয়েছে৷ শুধু তাই নয়, পর্যটন শিল্পের প্রসারে চা বাগানগুলিতে ইকো ট্যুরিজম গড়ে তোলা হবে৷


মুখ্যমন্ত্রী এদিন বলেন, ত্রিপুরায় বর্তমানে ৫৪টি বড় চা বাগানের জমির পরিমাণ ১২,৮০০ হেক্টর৷ ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন শিল্পের প্রসারে চা বাগানগুলির ২০ একর পর্যন্ত জায়গায় ইকো-ট্যুরিজম গড়ে তোলা হবে৷ এর মধ্যে লগ হাট সহ অন্যান্য বিনোদনমূলক পরিকাঠামো গড়ে তোলা হবে৷ তিনি বলেন, নতুন সরকার আসার পর নতুন করে ২৫৩ একর চা বাগান গড়ে তোলা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর কথায়, ত্রিপুরায় চায়ের গুণগতমান উন্নত হওয়ায় কলকাতার নিলাম বাজারে এখন সবর্োচ্চ ২৩১ টাকা কেজি দরে রাজ্যের চা বিক্রি করা হয়েছে৷ যা নিগমের ইতিহাসে এক রেকর্ড৷ তিনি বলেন, দুই বছরের মধ্যে রাজ্যের চায়ের মূল্য প্রতি কেজি ১৪৭ টাকা থেকে বেড়ে ২৩১ টাকায় পৌঁছে গেছে৷ ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পরিচালনগত সাফল্যের জন্যেই তা সম্ভব হয়েছে, দাবি করেন তিনি৷


তাঁর বক্তব্য, ত্রিপুরার চায়ের দেশ বিদেশে প্রচার ও প্রসারের লক্ষ্যে চা উন্নয়ন নিগম ২০১৮ সালে বীরচন্দ্র লাইব্রেরিতে একটি টি কর্ণার চালু করেছে৷ এছাড়াও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উন্নয়নের আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল রেশনশপেও ত্রিপুরেশ্বরী চা দেওয়া হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আগরতলা পুর নিগমের অধীন সমস্ত রেশনের দোকানে ত্রিপুরেশ্বরী চায়ের প্যাকেট পাওয়া যাচ্ছে৷ পরবর্তী সময় রাজ্যের অন্যান্য শহর ও গ্রামীণ এলাকায়ও রেশনের মাধ্যমে ত্রিপুরেশ্বরী চা পাতা বিতরণ করার উদ্যোগ নেওয়া হবে৷


তিনি আরও বলেন, ১৯৮০ সালে ত্রিপুরা চা উন্নয়ন নিগম যাত্রা শুরু করলেও রাজ্যের চায়ের কোনো ব্যাণ্ড বা লোগো ছিল না৷ বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যের চা শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে লোগো চালু করেছে৷ এই লোগোর সঙ্গে রাজ্যের ঐতিহ্যও জড়িয়ে রয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার গঠিত হওয়ার পর বিগত বছরগুলির তুলনায় নিগমের অধীনস্ত বাগানগুলির চা পাতা উৎপাদন অনেকাংশ বৃদ্ধি পেয়েছে৷ তাঁর দাবি, চা উৎপাদনে আমাদের রাজ্য বর্তমানে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে৷ এ-বিষয়ে মুখ্যমন্ত্রী তথ্য তুলে ধরে বলেন, ২০১৮-১৯ অর্থবর্ষে রাজ্যে কাঁচা চা পাতা উৎপাদন হয়েছিল ১৫.৫৬ লক্ষ কেজি৷ ২০১৯-২০ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১৬.৫০ লক্ষ কেজি৷


এছাড়া ২০১৮-১৯ অর্থবর্ষে নিগমের কারখানায় তৈরি চা পাতা উৎপাদন হয়েছিল ২.৯৮ লক্ষ কেজি, ২০১৯-২০ অর্থবর্ষে তা ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৪.০৪ লক্ষ কেজি৷ তিনি আরও বলেন, রাজ্যের চা শিল্পে বর্তমানে ১৩,৩০০ জন স্থায়ী ও অস্থায়ী কর্মী রয়েছেন৷ মুখ্যমন্ত্রী রাজ্যের উৎপাদিত চা ব্যবহার করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান৷ এর ফলে চা শিল্পের উন্নয়নের পাশাপাশি রাজ্যে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top