News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাজিল সমতুল্য উত্তর প্রদেশে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী
Image

ব্রাজিল সমতুল্য উত্তর প্রদেশে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ও বারাণসী, ৯ জুলাই (হি.স.): কোভিড-১৯ ভাইরাসে প্রকোপে লণ্ডভণ্ড সমগ্র বিশ্ব। মৃত্যু ও আক্রান্তের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকায়। তারপরই ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলেই কোভিড-১৯ ভাইরাসে প্রায় ৬৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে, আর ব্রাজিলের সমতুল্য উত্তর প্রদেশে করোনা-প্রকোপে প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। অর্থাৎ অনেকেরই প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, উত্তর প্রদেশ ২৩-২৪ কোটি জনসংখ্যার রাজ্য, জনগণের সমর্থনে সমস্ত আশঙ্কা কাটিয়ে উঠেছে। ব্রাজিলের মতো একটি দেশ, যে দেশের জনসংখ্যা উত্তর প্রদেশের প্রায় সমান সেই দেশে করোনায় প্রায় ৬৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু, উত্তর প্রদেশের প্রায় ৮০০ জন প্রাণ হারিয়েছেন, অর্থাৎ অনেকেরই প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং মারফত উত্তর প্রদেশের বারাণসীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বলেন, এটা শ্রাবণ মাস, ‘এই সময়ে বারাণসীর মানুষের সঙ্গে কথা বলে মনে হচ্ছে ভগবান ভোলেনাথের দর্শন করছি। ভগবান ভোলেনাথের এটাই আশীর্বাদ যে, কোভিড-১৯ সঙ্কটের সময়েও আমাদের বারাণসী উৎসাহে ভরপুর।’ প্রধানমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ সঙ্কটের সময় যাঁরা কাজ করেছেন, তাঁরা যে শুধুমাত্র দায়িত্ব পালন করেছেন তা নয়, আশঙ্কাও ছিল, এমন পরিস্থিতিতে স্বেচ্ছায় এগিয়ে আসা কাজের নতুন ধরণ।

এনজিও প্রতিনিধিদের উৎসাহ জুগিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১০০ বছর আগেও, একই রকম মহামারি দেখা গিয়েছিল, বলা হয়ে থাকে সেই সময় ভারতের জনসংখ্যা এত বিশাল ছিল না। সেই সময়ে ভারতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল। তাই এই সময় গোটা বিশ্ব ভারতের জন্য উদ্বিগ্ন ছিল, বিশেষজ্ঞরাও উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন এবার পরিস্থিতি আরও খারাপ হবে, কিন্তু আসলে কী হয়েছে?’

প্রধানমন্ত্রীর কথায়, উত্তর প্রদেশ ২৩-২৪ কোটি জনসংখ্যার রাজ্য, জনগণের সমর্থনে সমস্ত আশঙ্কা কাটিয়ে উঠেছে। ব্রাজিলের মতো একটি দেশ, যে দেশের জনসংখ্যা উত্তর প্রদেশের প্রায় সমান সেই দেশে করোনায় প্রায় ৬৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু, উত্তর প্রদেশের প্রায় ৮০০ জন প্রাণ হারিয়েছেন, অর্থাৎ অনেকেরই প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top