News Flash

  • Home
  • Uncategorized
  • মা-বোনেদের জীবনযাত্রার মানোন্নয়নের সহায়ক হবে সাথে অপুষ্টি দূর করা সম্ভব হবে : মুখ্যমন্ত্রী
Image

মা-বোনেদের জীবনযাত্রার মানোন্নয়নের সহায়ক হবে সাথে অপুষ্টি দূর করা সম্ভব হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ মুখ্যমন্ত্রী মাত্রু পুষ্টি উপহার ও ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কর্মসূচিতে ত্রিপুরায় মা-বোনেদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হওয়ার সাথে অপুষ্টি দূর করাও সম্ভব হবে৷ বুধবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতর আয়োজিত অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে ‘মোবাইল ফোন’ প্রদান, গর্ভবতী মহিলাদের মধ্যে ‘মুখ্যমন্ত্রী মাত্রুপুষ্টি উপহার’ এবং ‘ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযানের উদ্বোধন করে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, রাজ্যবাসী একদিকে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলা করছেন, অন্যদিকে ত্রিপুরাকে শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে তুলতে সাধারণ মানুষ, প্রতিটি দফতরের কর্মচারি ও উচ্চপদস্থ আধিকারিকগণও একযোগে কাজ করে চলেছেন৷


তিনি বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের স্মার্ট মোবাইল ফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই পদক্ষেপ গ্রহণের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীরা স্বল্প সময়ের মধ্যে দ্রুত প্রয়োজনীয় তথ্য উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পাঠাতে সক্ষম হবেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ১০,২৭৮ জনকে স্মার্ট মোবাইল ফোন দেওয়া হবে৷ এর মধ্যে ৯,৯১১ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং ৩৬৭ জন সুপারভাইজার রয়েছেন৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ৫০০ টাকা ইনসেনটিভ এবং ইন্টারনেট সংযোগ বাবদ মাসিক ২০০ টাকা করে প্রদান করা হবে৷ তিনি বলেন, ত্রিপুরা সরকারের ইনসেনটিভ বাবদ ব্যয় মাসিক ৪৯ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা এবং ইন্টারনেট সংযোগের জন্য মাসিক ২০ লক্ষ ৫৫ হাজার ৬০০ টাকা ব্যয় হবে৷

মুখ্যমন্ত্রী রাজ্যে শিশুজন্মের হার, শিশুমৃত্যুর হার, গর্ভবতী মহিলাদের মৃত্যুর হার, পাঁচ বছরের নীচে শিশুর ওজন, টিবি এবং ম্যালেরিয়া রোগীর পরিসংখ্যান জাতীয় পরিসংখ্যানের সঙ্গে তুলনা করে বলেন, ৫০ লক্ষ জনসংখ্যার নীচে ছোট রাজ্যগুলির মধ্যে টিবি রোগ প্রতিরোধে ত্রিপুরা সবর্োচ্চ স্থানে রয়েছে৷ তাঁর দাবি, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সমাজ সচেতনতার জন্য ত্রিপুরায় শিশুজন্মের হার জাতীয় গড়ের চেয়ে অনেকটাই কম৷ সাথে তিনি আশা প্রকাশ করে বলেন, শিশু এবং গর্ভবতী মায়েদের মৃত্যুর হার শূন্যের কোঠায় পৌঁছবে৷


তাঁর কথায় ‘মুখ্যমন্ত্রী মাত্রুপুষ্টি উপহার’ বাবদ সরকারের ব্যয় হবে ৮ কোটি টাকা৷ এই কর্মসূচিতে গর্ভকালীন অবস্থায় প্রত্যেক মায়েদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনের সময় চারবার স্পেশাল নিউট্রিশন কিট প্রদান করা হবে৷ স্পেশাল নিউট্রিশন কিটে বাদাম, ভাজা ছোলা, সোয়াবিন, মিক্সড ডাল, ঘি, কাজ বাদাম, গুড়, কিশমিশ থাকবে৷ প্রত্যেক স্পেশাল কিটের জন্য ব্যয় হবে ৫০০ টাকা৷ এছাড়াও প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনায় সমস্ত গর্ভবতী মহিলাদের প্রথম সন্তানের জন্য তিন কিস্তিতে ৫,০০০ টাকা করে দেওয়া হয় বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷

তিনি বলেন, রাজ্যের দক্ষিণ জেলায় কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি রূপায়িত হচ্ছে৷ এই কর্মসূচি রূপায়ণের ফলে দক্ষিণ জেলায় লিঙ্গ অনুপাত ৯৫১ থেকে বেড়ে ৯৬৮ জন হয়েছে৷ এ কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে রাজ্যের বাকি ৭-টি জেলায় ‘ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে ত্রিপুরা সরকারের ৭-টি জেলার জন্য বছরে ব্যয় হবে ৭০ লক্ষ টাকা৷


অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে স্মার্ট মোবাইল ফোন এবং গর্ভবতী মহিলাদের মুখ্যমন্ত্রী মাত্রুপুষ্টি উপহার কিট তুলে দেন মুখ্যমন্ত্রী৷ ‘ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযানের কর্ম পরিকল্পনা সংবলিত একটি বই-এর উন্মোচন করেন তিনি৷ এছাড়াও অনুষ্ঠানে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক পরীক্ষায় কৃতী চার ছাত্রী এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতর পরিচালিত আবাসনের ২ কৃতী ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top