News Flash

  • Home
  • Uncategorized
  • খুমুলুঙে আইপিএফটি আহূত ২৪ ঘণ্টার বনধ, কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই
Image

খুমুলুঙে আইপিএফটি আহূত ২৪ ঘণ্টার বনধ, কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই

আগরতলা, ৯ জুলাই (হি.স.) : দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এডিসি সদর খুমুলুঙে ২৪ ঘণ্টার বনধ পালন করছে আইপিএফটি। বনধের ফলে খুমুলুঙে সমস্ত অফিস, দোকান-পাট, বাজার বন্ধ রয়েছে। যাতায়াত ব্যবস্থাতেও ব্যাঘাত ঘটেছে। পরিস্থিতি যাতে কোনওভাবেই উত্তপ্ত হয়ে না ওঠে, তার জন্য বিশাল পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ-বিষয়ে আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা বলেন, অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমাদের আন্দোলনে নামতে হয়েছে। কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়। তাঁর দাবি, কেউ আমাদের শত্রু নন। কিন্তু বামেদের মতোই বিজেপি-ও আঞ্চলিক দলের অস্তিত্ব মুছে দিতে চাইছে। শরিক দল সম্পর্কে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

তাঁর কথায়, মতানৈক্য দেখা দিয়েছে, বিজেপি আমাদের সরকার ছেড়ে দিতে বলতে পারে। কিন্তু আইপিএফটি-কে ছাড়া ত্রিপুরায় সরকার পরিচালনা সম্ভব নয়, বিজেপি-র সেই উপলব্ধি হয়েছে। তবুও আমাদের দাবিয়ে রাখতে চাইছে তারা, উষ্মা প্রকাশ করে বলেন তিনি।

বৃষকেতু দেববর্মার বক্তব্য, দাবিয়ে রাখার জন্য দলীয় সমর্থককে গ্রেফতার করে আইপিএফটি-কে ভয় দেখানো যাবে না। আমরা আন্দোলন আরও তেজি করব, হুঙ্কার দিয়ে বলেন তিনি। তাঁর সাফ কথা, আইপিএফটি শ্রমিক সংগঠনের নেতা প্রদীপ দেববর্মাকে নিঃশর্তে মুক্তি দেওয়া না হলে আগামী দিনে সমগ্র এডিসি এলাকায় বনধ পালন করা হবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top