News Flash

  • Home
  • Uncategorized
  • রেশন সামগ্রী তুলতে আঙুলের ছাপ বাধ্যতামূলক, মাসে সাশ্রয় ৫ কোটি টাকা
Image

রেশন সামগ্রী তুলতে আঙুলের ছাপ বাধ্যতামূলক, মাসে সাশ্রয় ৫ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ রেশন সামগ্রী তোলার জন্য আঙুলের ছাপ নিতেই ভুয়ো গ্রাহক উধাও হয়ে গেছে৷ তাতে মাসে ৫ কোটি এবং বছরে ৬০ কোটি টাকা সাশ্রয় হয়েছে ত্রিপুরা সরকারের৷ বুধবার এক টুইট বার্তায় এই তথ্য দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিকে, ৬২,৩৪০টি ভুয়ো রেশন কার্ড ত্রিপুরায় বাতিল করা হয়েছে৷


ভুয়ো রেশন কার্ড বাতিলের জন্য ত্রিপুরা সরকার উদ্যোগী হয়েছে৷ অবশ্যই তাতে রেশন দোকানে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় অনেকটাই সুবিধা মিলেছে৷ ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে সরকারি কোষাগার থেকে প্রচুর অর্থ নয়ছয় হয়েছে৷ আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনকে ভ্রষ্টাচারমুক্ত রাখার সংকল্প নিয়েছি৷ তাই রেশন সামগ্রী তোলার জন্য ভোক্তাদের আঙুলের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে৷ তাঁর দাবি, আঙুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী তোলা শুরু হতেই এক মাসে ত্রিপুরা সরকারের ৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে৷ বছরে সাশ্রয় হবে ৬০ কোটি টাকা৷


এ-বিষয়ে খাদ্য দফতরের অধিকর্তা জানিয়েছেন, ত্রিপুরায় মোট ৬২,৩৪০টি ভুয়া রেশনকার্ড বাতিল করা হয়েছে৷ তাঁর দাবি, বর্তমানে ত্রিপুরায় মোট রেশন কার্ড রয়েছে ৮ লক্ষ ৯৯ হাজার ৭০৬টি৷ তিনি বলেন, ২০২০-২১ বাজেটের ঘোষণা অনুযায়ী খাদ্য দফতর রাজ্যের ৩৪,৪৬৪টি পরিবারের অপুষ্টিতে ভোগা শিশুদের মধ্যে আগামী ৩ বছর বিনামূল্যে রেশন প্রদান করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top