News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় মৃত্যু ৪৮৭ জনের, ভারতে করোনা-মুক্ত ৪,৭৬,৩৭৮ : স্বাস্থ্য মন্ত্রক
Image

২৪ ঘন্টায় মৃত্যু ৪৮৭ জনের, ভারতে করোনা-মুক্ত ৪,৭৬,৩৭৮ : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): পরিস্থিতি খারাপ থেকে আরও ভয়াবহ হয়ে উঠছে! কোনও ভাবেই সংক্রমণ ও মৃত্যুতে রাশ টানাই যাচ্ছে না। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪,৮৭৯ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২১,১২৯ জন এবং সংক্রমিত ৭,৬৭,২৯৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪,৭৬,৩৭৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭,৬৭,২৯৬ জন (সক্রিয় করোনা রোগী ২,৬৯,৭৮৯)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,১২৯। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪,৭৬,৩৭৮ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ২১,১২৯ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২৬৪ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে দু’জন, অসমে ১৬ জন, বিহারে ১০৭ জনের, চন্ডীগড়ে ৭ জন, ছত্তিশগড়ে ১৪ জন, দিল্লিতে ৩২১৩ জনের, গোয়া ৮ জন, গুজরাটে ১৯৯৩ জনের, হরিয়ানায় ২৮২ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের, জম্মু-কাশ্মীরে ১৪৯ জনের, ঝাড়খণ্ডে ২২ জনের, কর্ণাটকে ৪৭০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২৭ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৬২৯ জন, মহারাষ্ট্রে ৯,৪৪৮ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৪৮ জনের, পুদুচেরিতে ১৪ জন, পঞ্জাবে ১৭৮ জন, রাজস্থানে ৪৮২ জনের, তামিলনাড়ুতে ১,৭০০ জন, তেলেঙ্গানায় ৩২৪ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ৪৬ জন, উত্তর প্রদেশে ৮৪৫ জন এবং পশ্চিমবঙ্গে ৮২৭ জন প্রাণ হারিয়েছেন। করোনা-আক্রান্তের নিরিখে দেশের মধ্যে এগিয়েই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২,২৩,৭২৪-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ১০,৪৮,৬৪, গুজরাটে ৩৮,৩৩৩, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২৪,৮২৩, উত্তর প্রদেশে ৩১,১৫৬ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১২,২৩,৫০।

মৃত্যু ও আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে চলছে নমুনা পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ৮ জুলাই পর্যন্ত ১,০৭,৪০,৮৩২টি নমুনা পরীক্ষা হয়েছে। শুধুমাত্র ৮ জুলাই ২,৬৭,০৬১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top