News Flash

  • Home
  • Uncategorized
  • অটল জলধারায় বাড়িতেই পানীয় জলের সংযোগ পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে জানালেন রাজঘাট ভিলেজের জনজাতি বাসিন্দারা
Image

অটল জলধারায় বাড়িতেই পানীয় জলের সংযোগ পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে জানালেন রাজঘাট ভিলেজের জনজাতি বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ লেফুঙ্গা ব্লকের রাজঘাট এডিসি ভিলেজের ’অটল জলধারা মিশনের’ রূপায়ণ সহ অন্যান্য উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিয়ে ভিলেজ কমিটি অফিসে এক মতবিনিময় সভায় মিলিত হন৷ সভায় উপস্থিত ছিলেন ভিলেজের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও অন্যান্য সদস্য সদস্যাগণ এবং পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকগণ৷ সভায় পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর আধিকারিক জানান, ২০২০-২১ অর্থবর্ষে লেফুঙ্গা ব্লক এলাকায় অটল জলধারা মিশনে ১৭টি গভীর নলকূপ এবং ৫১টি অগভীর নলকূপ খনন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে সেইগুলির খননের কাজ শুরু হয়ে গেছে৷

সভায় আরো জানানো হয় যে, এই রাজঘাট ভিলেজে ৫৮৪টি পরিবারের বসবাস৷ এর মধ্যে ৫২৭টি পরিবারের বাড়িতেই অটল জলধারা মিশনে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে৷ বাকী পরিবারগুলিতে আগে থেকেই পানীয় জলের সংযোগ ছিল৷ মুখ্যমন্ত্রী রাজঘাট এডিসি ভিলেজে অটল জলধারা মিশনে প্রতিটি বাড়িতেই পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন৷ মুখ্যমন্ত্রী লেফুঙ্গা ব্লকের প্রতিটি বাড়িতে অতি দ্রত অটল জলধারা মিশনে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ মুখ্যমন্ত্রী এই ভিলেজের অন্যান্য উন্নয়নমূলক কাজকর্মের বিস্তারিত খোঁজ-খবর নিয়ে বলেন, এটা খুবই আনন্দের যে ব্লকের ছো- একটি ভিলেজ যেখানে জনজাতি অংশের মানুষ সক্রিয়ভাবে সরকারী উন্নয়নমূলক কাজকে দ্রত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন৷


তিনি বলেন, ২০১৮ সালের ২৮ নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকার অটল জলধারা মিশনের মতো একটি ঐতিহাসিক প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত গ্রহণ করেছিল৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজও এগিয়ে চলেছে৷ তিনি সঠিক সময়ে সরকারি কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ত্রিপুরার প্রতিটি গ্রাম ও শহরের প্রতিটি বাড়িতে নানা সরকারী সুুযোগ সুুবিধা পৌঁছে দেওয়াই হচ্ছে সরকারের একমাত্র ও অন্যতম লক্ষ্য৷ সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি সমাজের প্রতিটি মানুষকে সহযোগিতমূলক মনোভাব নিয়ে সরকারের পাশে থাকার আহ্বান জানান৷

আলোচনা শেষে মুখ্যমন্ত্রী রাজঘাট ভিলেজের অটল জলধারা মিশনে জল সরবরাহ কর্মসূচি পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে তিনি গ্রামের রাজেশ দেববর্মা, ঊষারাণী দেববর্মা, সুুজিৎ দেববর্মা, অনিতা দেববর্মার বাড়িতে পানীয় জল সরবরাহ ব্যবস্থা খতিয়ে দেখেন এবং এই কর্মসূচির রূপায়ণ নিয়ে তাদের সাথে মতবিনিয়ময়ও করেন৷ তারা প্রত্যেকেই বর্তমান সরকারের সরকারী কাজের বাস্তব রূপায়ণ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তাদের সন্তোষ প্রকাশ করেন৷


তারা মুখ্যমন্ত্রীকে বলেন, একসময় ছিল যখন তাদের এক কলসি পানীয় জলের জন্য ১-২ কিলোমিটার দূরবর্তী ওভারফ্লোতে যেতে হতো৷ এখন তাদের নিজের বাড়িতেই পর্যাপ্ত পানীয় জলের সুুযোগ পেয়ে গেছেন৷ এজন্য তারা সরকারের কাছে ক’ত’ থাকবেন বলে জানান৷ নিজেদের বাড়িতেই পানীয় জলের সংযোগ পেয়ে ভিলেজের জনজাতি বাসিন্দারা খুশি৷ আজ মুখ্যমন্ত্রীর সামনে তারা সবাই মিলে সেই খুশির কথা ব্যক্ত করেন৷

এদিকে মুখ্যমন্ত্রীর সাথে ভিলেজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরপরই অটল জলধারা মিশনে সারা রাজ্যের প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ কর্মসূচি অনুযায়ী সেই কাজ এগিয়েও চলেছে৷ ২ বছরে এই প্রকল্পে গ্রামে ৭০ হাজার ২৭১টি এবং শহরে ৫ হাজার টি পরিবারে সম্পর্ণ বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে৷ তিনি বলেন, এবছর লেফুঙ্গা, জিরানীয়া এবং মোহনপুর ব্লকের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এছাড়া সারা রাজ্যে ২০২২ সালের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে৷ লক্ষ্যমাত্রা অনুযায়ী দ্রত গতিতে কাজও চলছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top