News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব
Image

করোনায় আক্রান্ত শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব

শিলচর (অসম), ৮ জুলাই (হি.স.) : করোনায় আক্রান্ত হয়েছেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বুধবার দুপুরে ফোন করে তাঁকে এই খবর জানানো হয়েছে। গত ৩০ জুন একটি অনুষ্ঠানে তিনি গ্রিনহিলস হাসপাতালের কর্ণধার রুদ্রনারায়ণ গুপ্তের সংস্পর্শে এসেছিলেন। দুদিন আগে রুদ্রনারায়ণ গুপ্তের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ার পর আজ সুস্মিতা দেবেরও কোভিড পজিটিভ এসেছে। তিনি এখন শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতালে অ্যাসিম্পটোমিক রোগী। 

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তির নমুনা পরীক্ষা করা চলছে। এই প্রক্রিয়ায় শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবেরও পরীক্ষা করা হয় এবং তাঁর পজিটিভ রেজাল্ট এসেছে। অন্যান্য আক্রান্তের  মতো তাঁরও চিকিৎসা হবে। পাশাপাশি তাঁর সংস্পৃষ্ট ব্যক্তিদের তালিকা তৈরি করে তাঁদেরও নমুনা পরীক্ষা করানো হবে জানানো হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে।
এদিকে কোভিড-১৯-এর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে কাছাড় জেলায়। আজ জেলায় আরও নতুন করে ২৮ জনের দেহে ধরা পড়লো করোনা। দফায় দফায় মোট চার পর্যায়ে দীর্ঘ ২৮ জনের তালিকা প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এই তালিকায় নাম রয়েছে শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের নাম। তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

আজকের প্রথম তালিকায় যে ৫ জনের নাম প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ তাঁদের মধ্যে ৬৮ ব্যাটালিয়ন এবং কাটিগড়ার এসএসবি জওয়ান। তাঁরা হলেন বিক্রম প্রসাদ (২৯), অনিল কুমার বর্মা (৩৩), কৌকায়িম (৩৩), কে কে বসুমতারি (৩৯) বিকাশ নার্জারি (২৯)। তাঁরা ৬৮ ব্যাটালিয়ন এবং কাটিগড়ার এসএসবি-এ কোয়রান্টাইন সেন্টারে ছিলেন। এছাড়া আরেক জন পজিটিভ ধরা পড়েছে গ্রিনহিলস নার্সিং হোমের, তিনি ২৫ বছরের লাকি সিং। তিনিও ডা. অরিনা রাহার সংস্পর্শে এসেছিলেন। 

দ্বিতীয় তালিকায় আরও কয়েক জনের নাম প্রকাশ করা হয় তাদের মধ্যে শিলচর সেন্ট্রাল রোড়ের কবিতা পাল (৭০), শ্যামল চন্দ্র পাল (৭২), দিপ্তা সাহা পাল (৩৮), সোমনাথ পাল (৪৮), সুরঞ্জন পাল (১১), চিন্টু দাস (৬১) এবং প্রমিলা বালা দাস (২৭)। এই ৭ জনের মধ্যে ৫ জনই একই পরিবারের। এবং বাকি দুজন এই পরিবারের গৃহপালিকা। শ্যামল চন্দ্র পালের জানিগঞ্জের ভারত হার্ডওয়্যারের একজন কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এই কর্মী আক্রান্ত হয়েছেন প্রদীপ পালের মা সুপ্রীতি পালের সংস্পর্শে আসায়। এর পর জেলা প্রশাসন ভারত হার্ডওয়্যার সিল করে দিয়েছে। 

আজকের অন্য পজিটিভরা হলেন কুলদীপ চন্দ (৫৫), গৌরাঙ্গ  রায় (৩৭), রমেশ সিং (২৭), সন্দীপ কুমার (৩০),  শিব পুজন (২৪), বেকিরপার পঞ্চম খণ্ডের দেবেন্দ্র সিনহা (৬৫), রেবারানি নাথ (৪৭)।  এদিকে কাছাড়ে প্রতিনিয়ত কোভিড পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। যে কোনও মুহূর্তে সম্পূর্ণ লকডাউনের পথে যেতে পারে কাছাড় জেলাও, এমনটা ধারনা করা হচ্ছে। তবে প্রশাসনের তরফে তেমন কোনও নির্দেশ জারি করা হয়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top