News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে দাবি দিবস পালন বামেদের, কিছু স্থানে বাধা দেওয়ার অভিযোগ
Image

রাজ্যে দাবি দিবস পালন বামেদের, কিছু স্থানে বাধা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ রাজ্যে বামেরা দাবি দিবস পালন করেছেন৷ সারা ত্রিপুরায় ৭ দফা দাবির ভিত্তিতে আন্দোলন সংগঠিত করেছে সিপিএম-এর নেতৃত্বে চার বাম দল৷ তবে কিছু কিছু স্থানে আন্দোলনে বাধা দেওয়া হয়েছে বলে বামফ্রন্ট অভিযোগ করেছে৷ আজ মঙ্গলবার ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এক বিবৃতিতে এই অভিযোগ জানানোর সাথে আন্দোলনে শামিল হওয়ার জন্য সকলকে অভিনন্দন জানিয়েছে৷


বিবৃতিতে বামফ্রন্ট বলেছে, জনগণের আশু ও জরুরি ৭-দফা দাবিতে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি রাজ্যব্যাপী দাবি দিবস পালনের আহ্বান জানিয়েছিল৷ ত্রিপুরার সবকয়টি মহকুমায় এক বা একাধিক স্থানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বামফ্রন্টের কর্মী-সমর্থক-দরদি এবং বিপন্ন জনগণ শান্তিপূর্ণভাবে দাবি দিবস পালন করেছেন৷ তাই, ত্রিপুরা বামফ্রন্ট কমিটি দাবি দিবসে অংশগ্রহণকারীদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছে৷

এদিন বামফ্রন্ট কমিটি অভিযোগ এনে বলেছে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারটি মহকুমা তথা বিলোনিয়া, কমলপুর, জিরানিয়া ও মোহনপুরে গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে কোথাও পুলিশ বাধা দিয়েছে৷ আবার কোথাও পুলিশের উপস্থিতিতে বিজেপি-আশ্রিত সমাজবিরোধীরা অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছে৷ মোহনপুর মহকুমার যুবতারা এলাকায় দাবি দিবস পালন করে বাড়ি ফেরার পথে অংশগ্রহণকারীদের একাংশ বিজেপি গুণ্ডাদের হাতে আক্রান্ত হন এবং চার জনকে আহত অবস্থায় হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছে৷


বামফ্রন্ট মনে করে, বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের জনৈক মন্ত্রীর প্রকাশ্য অবিবেচক মন্তব্য দলীয় সমাজদ্রোহীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালাতে উৎসাহিত করেছে৷ তাই, ত্রিপুরা বামফ্রন্ট কমিটি দাবি দিবস উদযাপনে পুলিশের বাধা দান ও অংশগ্রহণকারীদের ওপর সমাজদ্রোহী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এ সব ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছে৷


বামেদের দাবি, করোনা, লকডাউন, ১৪৪ ধারা জারি ইত্যাদির মাধ্যমে ত্রিপুরা সরকার জনগণের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার প্রয়াস চালাচ্ছে৷ সরকারের এই অপপ্রয়াস আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন দমনে ব্যর্থ হবে৷ ত্রিপুরা বামফ্রন্ট কমিটি স্বাস্থ্যবিধি মেনে গণতান্ত্রিক অধিকার ও নাগরিক স্বাধীনতা শান্তিপূর্ণভাবে প্রয়োগের স্বার্থে অবিলম্বে রাজ্য থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবি জানিয়েছে৷

এদিকে, মঙ্গলবার মোহনপুরের ধ্রুবতারা এলাকায় আন্দোলনকারীদের ওপর শাসকদলের লোকজনরা হামলা সংঘটিত করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ১২ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর৷ আন্দোলনকারীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি৷ বিষয়টি তিনি জেলা পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের মহানির্দেশক এর নজরোনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ পুলিশের সামনেই এই হামলার ঘটনা সংগঠিত করা হয় বলেও অভিযোগ করেন তিনি৷ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পবিত্র বাবু বলেন, হামলা সংঘটিত করে আন্দোলন বন্ধ করা যাবে না, বরং আন্দোলন আরো তীব্র আকার ধারণ করবে বলে উল্লেখ করেন পবিত্র বাবু৷ বামেদের গণতান্ত্রিক আন্দোলনের উপর হামলা সংঘটিত করে গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার হরণের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে৷ ভয়-ভীতি হামলা হুজ্জোতি উপেক্ষা করে আন্দোলন আরও তীব্রতর আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top