News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় সন্তানের নাম রাখা হল কোভিড নাইনটিন দেববর্মা
Image

ত্রিপুরায় সন্তানের নাম রাখা হল কোভিড নাইনটিন দেববর্মা

আগরতলা, ৭ জুলাই (হিঃসঃ)৷৷ করোনা সত্যিই মানুষের জীবনে অতি স্মরণীয় ঘটনা হিসেবেই বিবেচিত হবে৷ কারণ, এই অতিমারিকে স্মরণীয় করে রাখতে সন্তানের নামাকরণ কোভিড-১৯ রাখা হচ্ছে৷ ত্রিপুরায় করোনা-র প্রকোপ চলাকালীন সন্তানের জন্ম হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘কোভিড নাইনটিন দেববর্মা’৷ ইতিপূর্বে ত্রিপুরায় একটি পুত্র সন্তানের নাম রাখা হয়েছিল ‘লকডাউন’৷


প্রসঙ্গত, করোনা-র প্রকোপ যত বাড়ছে মানুষের মনে এই অতিমারি ততই দাগ কাটছে৷ বৈজ্ঞানিকদের দাবি, করোনা ভাইরাস আমাদের জীবনশৈলিতে মিশে যাবে৷ করোনা নিয়েই আমাদের বাঁচতে শিখতে হবে৷ এই অতিমারির প্রকোপ বাড়ার সাথে সাথে মানুষের এই রোগের প্রতি ভীতিও কাটছে৷ তবে, সাবধানতা অবলম্বন না হলে বিপদ মারাত্মক আকার নিতে পারে তা অনেকে বুঝছেন ঠিকই৷ আবার অনেকেই বিষয়টিকে খুবই হাল্কাভাবে নিচ্ছেন৷

করোনা অতিমারি পরিস্থিতিতে ত্রিপুরায় নতুন অতিথির আগমন হচ্ছে৷ বিভিন্ন হাসপাতালে ফুটফুটে বাচ্চারা জন্ম নিচ্ছে৷ তেমনি একটি সন্তানের জন্ম মানুষকে করোনা-র প্রকোপেও রোমাঞ্চিত করেছে৷ সিপাহিজলা জেলায় বিশ্রামগঞ্জ থানাধীন জম্পুইজলা ব্লকের অধীনে অমরেন্দ্রনগরের হিরাপুর এডিসি ভিলেজের বাসিন্দা অর্জুন দেববর্মার স্ত্রী পবিত্রবালা দেববর্মা গত ২১ মে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন৷ এতে চমকে যাওয়ার মতো কোনও ঘটনা হয়নি ঠিকই৷ কিন্তু পেশায় কৃষক অর্জুন দেববর্মা সকলকে চমকে দিয়ে সন্তানের জন্ম পঞ্জিকরণপত্রের আবেদন করেন৷ তাতে ছেলের নাম লেখেন ‘কোভিড নাইনটিন দেববর্মা’৷


বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই আবেদনপত্র দেখে সকলে হাসিতে ফেটে পড়েন৷ শুধু তা-ই নয়, ভবিষ্যতে ওই নামে সমস্যা হতে পারে বলে তাকে সতর্ক করা হয়েছিল৷ কিন্তু ছেলের নাম পরিবর্তনে বাবার বিন্দুমাত্র আগ্রহ নেই, সাফ জানিয়ে জন্মের পঞ্জিকরণপত্র শীঘ্র ব্যবস্থা করার আবেদন জানান তিনি৷ তাঁর আবেদন অনুসারেই কোভিড নাইনটিন দেববর্মা নামেই জন্মের পঞ্জিকরণপত্র ইস্যু করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top