News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ছে করোনা-র সংক্রমণ, পরিস্থিতি অনুকূলে নেই, লক ডাউন ছাড়া সমস্ত পথ বন্ধ : মেঘালয়-র উপমুখ্যমন্ত্রী
Image

বাড়ছে করোনা-র সংক্রমণ, পরিস্থিতি অনুকূলে নেই, লক ডাউন ছাড়া সমস্ত পথ বন্ধ : মেঘালয়-র উপমুখ্যমন্ত্রী

শিলং, ৮ জুলাই (হি. স.) : করোনা-র প্রকোপ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি অনুকূলে নেই। এভাবেই সংক্রমণ বাড়লে পুনরায় লকডাউন চালু করা অন্য কোন পথ খোলা থাকবে না। করোনা-র প্রকোপ নিয়ে উদ্বিগ্ন মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টিনসং আজ এভাবেই রাজ্যবাসীকে সতর্ক করেছেন। তাঁর আবেদন, অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হবেন না।তিনি গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন। 

মেঘালয়ে প্রতিদিন করোনা আক্রান্তের সন্ধান মিলছে। মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী ২ জওয়ান এবং বিএসএফ-র ১ জওয়ান-র দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাঁরা বহিঃরাজ্য থেকে মেঘালয়ে এসেছেন। মেঘালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ এল হেক জানিয়েছেন, কর্ণাটক, আমেরিকা, রাজস্থান এবং কলকাতা থেকে আগত ৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাতে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০। তিনি বলেন, এখন পর্যন্ত ২৩ জন বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। মেঘালয়ের স্বাস্থ্য মন্ত্রী করোনা আক্রান্তের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, পূর্ব খাসি হিলস-এ ২৯ জন, রি-ভই ১৫ জন, দক্ষিণ পশ্চিম গারো হিলস-এ ২ জন, পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় ১ জন এবং পশ্চিম গারো হিলস-এ ৩ জন কোভিড-১৯ পজিটিভ রোগী রয়েছেন। 

মেঘালয়ে করোনা-র ক্রমবর্ধমান সংক্রমণ রাজ্য সরকার-কে ভীষণ চিন্তায় ফেলেছে। শুধু তাই, আদৌ মেঘালয়ে গোষ্ঠী সংক্রমণ আটকানো সম্ভব হবে কিনা সে বিষয়টি মেঘালয় সরকার-কে ভাবাচ্ছে। তাই, সম্ভবত রাজ্য সরকার পুনরায় লকডাউন-র চিন্তাভাবনা করছে। মেঘালয়-র উপমুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, করোনা-র গ্রাফ ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে। ফলে, লকডাউন পুনরায় চালু করা ছাড়া অন্য কোন পথ খোলা থাকছে না। তিনি মেঘালয়বাসীর উদ্দেশ্যে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, করোনা-র সংক্রমণ এমনভাবেই বৃদ্ধি পেলে লকডাউন পুনরায় চালু করতে মেঘালয় সরকার বাধ্য হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top